Recent event
ব্যালট পেপার
রাজশাহীর ৫ আসনে ব্যালট পেপার পৌঁছেছে

রাজশাহীর ৫ আসনে ব্যালট পেপার পৌঁছেছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছেছে। আজ (রোববার, ,৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ৯টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়।

নির্বাচনে অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ, ব্যালট ও ভোট পর্যবেক্ষণে প্রস্তুতি

নির্বাচনে অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ, ব্যালট ও ভোট পর্যবেক্ষণে প্রস্তুতি

নির্বাচনকালীন অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং অনলাইন পর্যবেক্ষণ বিষয়ে মেটার সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এ প্রসঙ্গে নেটের স্পিড কমানোর কোনো প্রস্তাব নেই এবং সেটি সুপারিশও করা হয়নি।’

ব্যালটে নেই ধানের শীষ: যে ৯ আসনে বড় চমক দিচ্ছে বিএনপি

ব্যালটে নেই ধানের শীষ: যে ৯ আসনে বড় চমক দিচ্ছে বিএনপি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) ঐতিহ্যবাহী প্রতীক ‘ধানের শীষ’ (Sheaf of Paddy) দেখা যাবে না। আসন সমঝোতা এবং আইনি জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো ২ লাখ ৭৪ হাজার

পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো ২ লাখ ৭৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ২ লাখ ৭৪ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ২২৭ ও নারী ২২ হাজার ৮১ জন। সকাল ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালটের অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে। আজ থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

ব্যালট পেপারের কাগজ সরবরাহে ব্যস্ত কেপিএম, জানুয়ারির মধ্যেই সম্পন্ন

ব্যালট পেপারের কাগজ সরবরাহে ব্যস্ত কেপিএম, জানুয়ারির মধ্যেই সম্পন্ন

নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য ৯১৪ টন কাগজ কিনছে ইসি। এসব কাগজের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। এরইমধ্যে কাগজ সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত কাগজ কল রাঙামাটির কর্ণফুলী পেপার মিলস লিমিটেড-কেপিএম কর্তৃপক্ষকে পাঠিয়েছে চাহিদাপত্র। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে পুরোদমে কাজ করছে মিল কর্তৃপক্ষ। আগামী জানুয়ারির মধ্যেই কয়েক ধাপে সরবরাহ সম্পন্ন হবে কাগজ।

ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মানিক, সেক্রেটারি মোস্তাকিম

ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মানিক, সেক্রেটারি মোস্তাকিম

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি নির্বাচন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হক মানিক আর সেক্রেটারি হয়েছেন মোস্তাকিম আহমেদ।

জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সভাপতি নির্বাচন এবং শাখা সেক্রেটারি ও শাখা সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম আরিফ।

জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব, সেক্রেটারি মোস্তাফিজুর

জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব, সেক্রেটারি মোস্তাফিজুর

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান মুহিব। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন খান ও কাজী আশিক।

বিগত ৩ নির্বাচন কমিশনকে বিচারের মুখোমুখি করার তাগিদ

বিগত ৩ নির্বাচন কমিশনকে বিচারের মুখোমুখি করার তাগিদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

যাদের রক্ত ঘামানো করের টাকায় কেনা হয় পুলিশের বন্দুকের বুলেট, সেই বুলেটই ক্ষতবিক্ষত করেছে কর দেয়া প্রজাতন্ত্রের মালিক নামের ছাত্র জনতাকে। বিগত কয়েক বছরের সীমাহীন দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক লুটপাট, নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস, সেবা সেন্টারের হয়রানি। সবমিলিয়ে যেনো অনিয়মের এক মহা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল লাল সবুজের বাংলাদেশ।