
সীমান্তবর্তী জঙ্গলে মিললো ৫ হাজার ভারতীয় মোবাইল ডিসপ্লে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে চার কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগে আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা ইসলাম (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে গেছে। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১০ হাজার ৫৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁনপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে৷

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর মিললো শিশুর অর্ধগলিত মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিললো কিশোরের মরদেহ, কীভাবে মৃত্যু জানে না কেউ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ: সড়কমন্ত্রী
আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিলো না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

যেকোনো নাগরিক যেকোনো সময় দেশে ঢুকতে পারে—শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন
বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা সংবিধানে পরিষ্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করবো: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সব কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে তারা যাতে পুলকিত হয়। এ কারণে এ কথাগুলো বলে।

মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: আশরাফ উদ্দিন
জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে স্পিডবোটের দুই আরোহী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভলাটকূট ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাকলঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে।