
নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ট্রাম্প-জেলেনস্কি নন, কেনো জোর দাবিদার অন্যরা
নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে বাজির বাজারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এগিয়ে থাকলেও তারা এই পুরস্কার পাওয়ার যোগ্য নন। বরং পর্দার আড়ালে থেকে যারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, তারাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রকৃত দাবিদার। এমনটাই মনে করেন অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ডিরেক্টর হাকোন জারলো। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা; ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৭
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর হয়ে উঠেছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) উভয় দেশের বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভ ও খারকিভে রুশ বিমান হামলায় প্রাণহানি, অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চান জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক প্রসূতি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়াসহ অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বেসামরিক অবকাঠামো ও কৃষিখামারে এই বিমান হামলা চালায় রুশ সামরিক বাহিনী। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কৃষ্ণসাগরে জাহাজ চলাচল সুরক্ষিত রাখার আহ্বান; স্থায়ী শান্তির উদ্যোগ নিতে চায় তুরস্ক
কৃষ্ণসাগরে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অনভিপ্রেত ও ব্যাখ্যাতীত’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন; ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির ঘোষণা
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে পৃথক বৈঠকের পর রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার দেশে রাশিয়া খুব শিগগির নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইউক্রেনকে দুষলেন পুতিন
চলমান সাড়ে চার বছরের যুদ্ধ অবসানে ইউক্রেন ইচ্ছা করে আলোচনা বাধাগ্রস্ত করছে এবং রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সামরিক-শিল্প কমিশনের বৈঠকে বক্তব্য দেয়ার সময় পুতিন এসব কথা বলেন।

ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা কানাডার
রুশ হামলা প্রতিরোধে এবার ইউক্রেনকে ৩৫ কোটি ডলারের বিমান প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে কানাডা। পাশাপাশি শত বছরের অংশীদারত্বের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে অটোয়া ও কিয়েভ। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) কানাডা সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে রাশিয়ার নির্বাচনের আগে যুদ্ধ বন্ধে কোনো ত্রিপক্ষীয় বৈঠক হবে না বলে জানিয়েছেন জেলেনস্কি।

কিয়েভে তিন দিনের হামলা স্থগিতের নির্দেশ পুতিনের
ইউক্রেন যুদ্ধ বন্ধে থমকে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মস্কো পৌঁছানোর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব; মস্কো ও কিয়েভে দূত পাঠাচ্ছেন ট্রাম্প
ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে বিশেষ দূত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) তিনি জানান, দুই মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠানো হচ্ছে। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্য দিয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ সংঘাত নিরসনে এটিই ওয়াশিংটনের পক্ষ থেকে সর্বশেষ কূটনৈতিক পদক্ষেপ। এএফপির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

কিয়েভে এসবিইউ সদর দপ্তরে রাশিয়ার ড্রোন হামলা, পাল্টা জবাবের ঘোষণা জেলেনস্কির
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ঐতিহাসিক নগরকেন্দ্রে চালানো এ হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের সরকারি কোনো গুরুত্বপূর্ণ ভবনে হামলার ঘটনা বিরল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে দুই বাহিনীর গোলাগুলিতে ক্ষুব্ধ জেলেনস্কি, তদন্ত শুরু
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুটি নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনায় জড়িত শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই, দাবি পুতিনের
ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জন্য নতুন করে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ ধরনের জল্পনাকে ইউক্রেনের ‘অপপ্রচার’ বলে আখ্যা দিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।