
ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তায় বিপাকে আইসিসি, ‘বিলিয়ন ডলার’ ক্ষতির আশঙ্কা
ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বাতিলের হুমকিতে আইসিসি এখন খাদের কিনারায়। শুধু একটি ম্যাচ না হওয়ার কারণে বিশ্ব ক্রিকেটের লভ্যাংশ থেকে মুছে যেতে পারে ৫০০ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকা। তাই কোটি কোটি ভক্তের আবেগের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ‘বিলিয়ন ডলার’ ক্ষতির হিসাব। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে উঠে এসেছে এমনই তথ্য।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটে উদ্বিগ্ন শ্রীলঙ্কা, অবস্থান পুনর্বিবেচনার আহ্বান
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানকে অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

ফের মুখোমুখি ভারত-পাকিস্তান: এশিয়া কাপে উত্তাপ ছড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ
আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যদিও ক্রিকেটের ধ্রুপদী লড়াইয়ের আঁচ এখন আর মেলে না, তবু ম্যাচকে ঘিরে আকর্ষণের কমতি নেই। মাঠ আর মাঠের বাইরের নানা ইস্যুতে এশিয়া কাপের এ ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে ঠিকই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়।