আটটি যুদ্ধ থামিয়েও নোবেল শান্তি পুরস্কার পাননি, নির্বাচনি সভায় ট্রাম্পের ক্ষোভ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত থামানোর কৃতিত্ব আবারও নিজের বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি দাবি করেন, দুই দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীকে সর্বাত্মক যুদ্ধ থেকে বিরত রেখেছিলেন। একই সঙ্গে আটটি যুদ্ধ থামানোর দাবি করে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।