Recent event
ভোটাধিকার
ফেনীর তিন আসনে ২৬ প্রার্থীর ২০ জনই হারালেন জামানত

ফেনীর তিন আসনে ২৬ প্রার্থীর ২০ জনই হারালেন জামানত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপি জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৬ জন ছাড়া বাকি ২০ প্রার্থীই হারিয়েছেন জামানত। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান।

সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী: জামায়াত আমির

সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়—নতুন সরকারের কাছে প্রত্যাশা নৌবাহিনী প্রধানের

অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়—নতুন সরকারের কাছে প্রত্যাশা নৌবাহিনী প্রধানের

ভোটের মাধ্যমে নবনির্বাচিত সরকার অতীতের মতো ভুল পথের পুনরাবৃত্তি করবে না—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আজকের ঐতিহাসিক ভোটগ্রহণের শুভ সূচনার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে: হাসনাত আবদুল্লাহ

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে: হাসনাত আবদুল্লাহ

সকাল থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের এ কথা জানান।

আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন?

আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন?

গণতন্ত্রের প্রধান ভিত্তি হলো নাগরিকের ভোটাধিকার (Voting Rights)। কিন্তু অনেক সময় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় আপনার ভোটটি অন্য কেউ দিয়ে গেছে। এমন পরিস্থিতিতে হতাশ বা উত্তেজিত না হয়ে আইনগতভাবে আপনার ভোট প্রদানের অধিকার নিশ্চিত করা সম্ভব। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’ বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পাশাপাশি এই ভোট যেন তরুণসহ সব ভোটারদের কাছে উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয় তা নিশ্চিত করার দায়িত্ব সবার বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

ভোটকেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

ভোটকেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন। ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার (Voters) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে যেমন উত্তজনা আছে, তেমনি রয়েছে সুনির্দিষ্ট কিছু নির্বাচনি আচরণবিধি (Electoral Code of Conduct) যা প্রত্যেক ভোটারকে মেনে চলতে হবে।

একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে: তারেক রহমান

একটি দল মানুষকে ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে: তারেক রহমান

মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলায় নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।

ভোটকেন্দ্র দখল করতে আসলে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে: নাহিদ ইসলাম

ভোটকেন্দ্র দখল করতে আসলে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ জনগণের হাতে এবং ঢাকার মাধ্যমে হবে। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে বা নতুন করে সেই রাজনীতি চালু করতে চায়, তাদের বাংলাদেশে আর কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হবে না। প্রয়োজনে ভোটাধিকার রক্ষায় জীবন দিতে হবে। ভোটকেন্দ্র দখল করতে গেলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে।

পোস্টাল ব্যালট: ভোটের সুযোগে উৎফুল্ল প্রবাসীরা

পোস্টাল ব্যালট: ভোটের সুযোগে উৎফুল্ল প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও, প্রচারণাসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পেরেছেন যুক্তরাজ্যের সীমিত সংখ্যক প্রবাসী। তবে নানা অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা, ভবিষ্যতে প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন তারা।

দেবিদ্বারে বিএনপিতে যোগ দিলেন আ.লীগসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মী

দেবিদ্বারে বিএনপিতে যোগ দিলেন আ.লীগসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মী

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার, (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে স্লোগান দিতে দিতে তারা তার বাসভবনে যান এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।