ভ্যাট
দেশে তৈরি মদের দাম বাড়ছে, লিটারে ভ্যাট ৫০০ টাকা

দেশে তৈরি মদের দাম বাড়ছে, লিটারে ভ্যাট ৫০০ টাকা

মদপায়ীদের পকেটে এবার বড় ধাক্কা লাগতে যাচ্ছে। দেশে তৈরি মদের দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত মদের ওপর নতুন করে বড় অঙ্কের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে (Price of Carew Liquors Skyrocketing: Proposal to Impose 500 Taka VAT Per Liter)।

নিত্যপণ্যের দাম বাড়লেও কমছে না ট্যাক্সের বোঝা; কোন পথে মিলবে সমাধান?

নিত্যপণ্যের দাম বাড়লেও কমছে না ট্যাক্সের বোঝা; কোন পথে মিলবে সমাধান?

বর্তমানে রাজস্বের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশই আসে পরোক্ষ কর থেকে। যার সরাসরি প্রভাব পড়ে জনগণের পকেটে। নিত্যপণ্যের দাম বাড়লেও ট্যাক্সের বোঝা কমছে না। রাজধানীতে ভ্যাট নিয়ে আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, বৈষম্য কমাতে পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বা আয়করের ওপর জোর দিতে হবে।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটে নির্বাচিত: এনবিআর

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটে নির্বাচিত: এনবিআর

ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ নির্বাচন প্রক্রিয়া চালু করা হয়েছে। ই-ভ্যাট সিস্টেমে সংযোজিত এই মডিউলে ২০টি ঝুঁকি সূচকের (রিস্ক ক্রাইটেরিয়া) ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করছে এনবিআর; নিবন্ধন বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করছে এনবিআর; নিবন্ধন বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

২০২৫ সালের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতি বছরের মতোই এ বছরও ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করা হচ্ছে। নিবন্ধন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব’।

এনবিআরের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু

এনবিআরের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের লক্ষ্যে ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু করেছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্যাটে একক রেট ছাড়া বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

ভ্যাটে একক রেট ছাড়া বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ব্যবসায়ীদের বিরোধিতার পরও ভ্যাটের আইন শেষ পর্যন্ত ল্যাংড়া-খোঁড়া হয়ে গেছে। তিনি জানিয়েছেন, ভ্যাটে একক রেটের বিকল্প নেই।

যেসব পণ্যের দাম কমতে পারে

যেসব পণ্যের দাম কমতে পারে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমতে পারে। আজ (সোমবার, ২ মে) বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজেটের হিসাব-নিকাশ সাধারণ মানুষ কতটা বোঝেন?

বাজেটের হিসাব-নিকাশ সাধারণ মানুষ কতটা বোঝেন?

বাজেট দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষেরা কতটুকুই-বা বোঝেন বাজেটের হিসাব-নিকাশ। চাহিদা-যোগান-ঘাটতি-ভর্তুতি আর আমদানি-রপ্তানির মতো জটিল বিষয় এড়িয়ে তাদের আগ্রহ পণ্যের দাম বাড়া-কমার দিকে। বরাবরের মতো এবারও দাম বাড়া-কমার ফর্দটা ছোট নয়।

বাজেট ২০২৫-২৬: বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেট ২০২৫-২৬: বাড়তে পারে যেসব পণ্যের দাম

আজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে। এতে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূসক (ভ্যাট) বাড়ানো হতে পারে। যার ফলে কিছু পণ্যের দাম বাড়বে।

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ১৯ জুন করেছে এনবিআর

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ১৯ জুন করেছে এনবিআর

২০২৫ সালের মে মাসের কর মেয়াদের সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর জন্য ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এর মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো।

এনবিআর বিভক্ত: প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

এনবিআর বিভক্ত: প্রতিবাদে কর্মকর্তাদের কলম বিরতি

জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই বিভাগে বিভক্ত করার প্রতিবাদে আজ (বুধবার, ১৪ মে) থেকে তিনদিনের কলম বিরতি পালন করেছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

হবিগঞ্জে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে গণপিটুনি

হবিগঞ্জে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে গণপিটুনি

হবিগঞ্জে একটি বিপণিবিতানে ঢুকে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক কর্মকর্তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজার এলাকার এসডি প্লাজা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।