
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়।

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা
রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর। কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল
নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত।

শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নির্বাচনে দাখিল করা ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মোহামেডানে নির্বাচন: ১৭ পদে ৩৬ মনোনয়ন বিক্রি, সভাপতি পদে ৪
পাঁচ বছর পর আবারও উত্তাপ ছড়াচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের শেষ দিনেই জমে উঠেছে হিসেব-নিকেশ। ১৭ পদের বিপরীতে বিক্রি হয়েছে ৩৬টি মনোনয়নপত্র, সভাপতি পদেই চার প্রার্থী। তাহলে কি সমঝোতা, নাকি ফিরছে ব্যালটের লড়াই?

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বেরের মনোনয়ন বৈধ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে শেষ দিনে ইসিতে আরও ২৩ আপিল মঞ্জুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে শেষ দিনে ২৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে ৬৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এছাড়া ৩৫টি আপিল না-মঞ্জুর করা হয়েছে।

ইসিতে চলছে আজ শেষ দিনের আপিল শুনানি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন।

মনোনয়ন গ্রহণ-বাতিল সিদ্ধান্তের আপিল শুনানির ৫ম দিন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিন আজ (বুধবার, ১৪ জানুয়ারি)। দিনভর দায়েরকৃত আপিলের ২৮১ থেকে ৩৮০ তম সিরিয়ালের আপিল নিষ্পত্তি করবে কমিশন।

ইসিতে আপিল শুনানির তৃতীয় দিন; প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে ৪১টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৪১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (সোমবার, ১২ জানুয়ারি) এ কথা জানান ইসির এ সিনিয়র সচিব।

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ দিনে আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ইসিতে ১৭৬টি আপিল দায়ের করা হয়েছে বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।