মন্ত্রিপরিষদ বিভাগ
‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরা দিয়ে দাপ্তরিক নিয়ম মানার উদাহরণ প্রধানমন্ত্রীর

‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরা দিয়ে দাপ্তরিক নিয়ম মানার উদাহরণ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলের অর্থ ছাড়ে কঠোর শর্ত

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলের অর্থ ছাড়ে কঠোর শর্ত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রয়োজনীয় ও যথাযথ প্রমাণপত্র ছাড়া ভ্রমণ বিলের অর্থ ছাড় করা হবে না।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রী-হুইপদের ৬৪ জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

মন্ত্রী-হুইপদের ৬৪ জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ৬৪টি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেয়া হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

জাতীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও সঠিক ব্যক্তি নির্বাচন নিশ্চিত করতে ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ (Cabinet Committee on National Awards) পুনর্গঠন করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা ও চূড়ান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে এ শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। তাদের কেউ একটি, আবার কেউ দুই থেকে তিনটি জেলার দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়ন কার্যক্রম তারা দেখভাল করবেন।

মন্ত্রণালয়ে নজরদারি বাড়াচ্ছে সরকার, হবে ‘আকস্মিক পরিদর্শন’

মন্ত্রণালয়ে নজরদারি বাড়াচ্ছে সরকার, হবে ‘আকস্মিক পরিদর্শন’

নথি নিষ্পত্তি

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পত্র ও নথি নিষ্পত্তিতে বিলম্ব কমাতে আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সেখানকার অতিরিক্ত সচিবদের সমন্বয়ে তিন সদস্যের একাধিক ‘পরিবীক্ষণ টিম’ গঠন করা হবে। এসব টিম পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রণালয় ও বিভাগগুলো পরিদর্শন করে পত্র, নথি ও কার্যাবলি নিষ্পত্তির অবস্থা যাচাই করবে।

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় নতুন কমিটি গঠন

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় নতুন কমিটি গঠন

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করছে সরকার। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতিতে তাদের বিকল্প হিসেবে দায়িত্ব পালনকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার।

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ (শনিবার, ২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।