মহানগরী
ঢাকার ৫ নদী দূষণমুক্ত ও খাল পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ

ঢাকার ৫ নদী দূষণমুক্ত ও খাল পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ

অবৈধ দখল রোধ, নগরবাসীর জন্য উন্মুক্ত বিনোদন ও চলাচলের সুযোগ তৈরিতে ঢাকার চারপাশের ৫টি নদী দূষণমুক্ত, পাশাপাশি নগরীর খালগুলোকে পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে মহানগরীর পয়োবর্জ্য শোধনের পর খালে না ফেলে নদীতে নিয়ে যাওয়ার উদ্যোগও হাতে নেয়া হয়েছে। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ে খাল দূষণমুক্ত করা হবে। নগরবিদরা বলেন, নৌ নেটওয়ার্ক তৈরি করা গেলে সুবিধা পাবেন রাজধানীবাসী।

উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় দুই আরোহীর মৃত্যু

উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় দুই আরোহীর মৃত্যু

গাজীপুর মহানগরীর পুবাইলের সমরসিং এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের হাবিব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।