মানবতাবিরোধী অপরাধ
জাতীয় সংগীত চলাকালে হঠাৎ স্ক্রিনে হাসিনার ছবি; নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যানের পদ গেলো

জাতীয় সংগীত চলাকালে হঠাৎ স্ক্রিনে হাসিনার ছবি; নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যানের পদ গেলো

জাতীয় সংগীত চলাকালে ডিজিটাল স্ক্রিনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ছবি প্রদর্শন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে অব্যাহতির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মধ্য আফ্রিকায় নির্যাতনের দায়ে সাবেক মিলিশিয়া নেতা দোষী সাব্যস্ত, রায় দিলো আন্তর্জাতিক অপরাধ আদালত

মধ্য আফ্রিকায় নির্যাতনের দায়ে সাবেক মিলিশিয়া নেতা দোষী সাব্যস্ত, রায় দিলো আন্তর্জাতিক অপরাধ আদালত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নির্যাতনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে সেলেকা মিলিশিয়া বাহিনীর সাবেক এক নেতাকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

যেকোনো নাগরিক যেকোনো সময় দেশে ঢুকতে পারে—শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন

যেকোনো নাগরিক যেকোনো সময় দেশে ঢুকতে পারে—শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন

বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এটা সংবিধানে পরিষ্কার বলে দেয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’

ইরানের স্কুলে মার্কিন হামলায় ১২০ শিশুর মৃত্যু যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

ইরানের স্কুলে মার্কিন হামলায় ১২০ শিশুর মৃত্যু যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

গত ফেব্রুয়ারিতে ইরানে চালানো মার্কিন সামরিক হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করেছে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন (তথ্য অনুসন্ধান দল)। একই সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের নেয়া পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে তারা।

আ. লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে: এহসানুল মাহবুব

আ. লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে: এহসানুল মাহবুব

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে।

৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা

বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে ‘প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুতর ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে এ পর্যন্ত নেয়া পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে উপস্থাপনের দাবি উঠেছে। একই সঙ্গে সরকারি চাকরিতে থাকা অবস্থায় ৬টি দেশের পাসপোর্ট পাওয়ার অভিযোগের তদন্তের অগ্রগতি এবং দেশে-বিদেশে তার অবৈধ সম্পদ জব্দে নেয়া পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিলের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছে আপিল বিভাগ।

গুমের ঘটনা ব্যাপক বা পদ্ধতিগত হলে মানবতাবিরোধী অপরাধ: চিফ প্রসিকিউটর

গুমের ঘটনা ব্যাপক বা পদ্ধতিগত হলে মানবতাবিরোধী অপরাধ: চিফ প্রসিকিউটর

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ অনুযায়ী, কোনো গুমের ঘটনা ব্যাপক মাত্রায় কিংবা একই ধরনের প্যাটার্নে পদ্ধতিগতভাবে সংঘটিত হলে সেটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-রূপা

জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আইনজীবীর টাকা দিতে পারছি না’— ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়লেন বিজিবির সাবেক কর্মকর্তা

আইনজীবীর টাকা দিতে পারছি না’— ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়লেন বিজিবির সাবেক কর্মকর্তা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজের আর্থিক সংকটের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ঘন ঘন শুনানির তারিখ পড়ায় আইনজীবীর ফি পরিশোধ করতে সমস্যায় পড়ছেন জানিয়ে শুনানির মধ্যে কিছুটা দীর্ঘ বিরতি দেয়ার আবেদন করেন তিনি।