মার্কিন প্রেসিডেন্ট
যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

যুদ্ধে তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত; আত্মসমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিন পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। তাদের যৌথ হামলার নতুন লক্ষ্যবস্তু তেহরানের সামরিক স্থাপনা। এদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবটি সিনেটে ব্যর্থ হওয়ায় যেকোনো সামরিক অভিযানে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই। রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। লেবাননেও হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। কোনো শর্তেই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী।

চার থেকে পাঁচ সপ্তাহ যুদ্ধ চলানোর ইঙ্গিত ট্রাম্পের—কতটা প্রস্তুত ইরান?

চার থেকে পাঁচ সপ্তাহ যুদ্ধ চলানোর ইঙ্গিত ট্রাম্পের—কতটা প্রস্তুত ইরান?

ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব বহুদিনের। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন সর্বোচ্চ নেতা খামেনি। জবাবে সমানতালে হামলা চালাচ্ছে তেহরানও। মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন, এ অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। এখন প্রশ্ন হলো ইরান কি পারবে মোকাবিলা করতে? আর এ যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ কত হতে পারে?

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতি ক্ষোভ বাড়ছে কানাডার সাধারণ মানুষের

ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতি ক্ষোভ বাড়ছে কানাডার সাধারণ মানুষের

কানাডাজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বেড়েছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। অচিরেই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন অভিবাসী বাংলাদেশিসহ নানা শ্রেণি পেশার মানুষ। প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকার জানিয়েছে, জোর করে ক্ষমতার পালাবদল চায় না অটোয়া।

মার্কিন প্রেসিডেন্ট যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পৌঁছে গেছে: রেজা পাহলভি

মার্কিন প্রেসিডেন্ট যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পৌঁছে গেছে: রেজা পাহলভি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাহসী জনগণকে যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পৌঁছে গেছে বলে জানিয়েছেন ইরানের শেষ শাহ (সম্রাট)-এর নির্বাসিত পুত্র রেজা পাহলভি। আজ (শনিবার, ২৭ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরু করার পর একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

নিজেদের সরকার দখলে নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

নিজেদের সরকার দখলে নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

ইরানিদের নিজেদের সরকার দখলে নিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর এক ভিডিও বিবৃতিতে তিনি এ কথা জানান।

সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে নতুন শুল্কনীতি ট্রাম্পের

সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে নতুন শুল্কনীতি ট্রাম্পের

সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা খেলেও বিকল্প শুল্কনীতি দিয়ে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। আদালতের রায়ে, আগের শুল্ক বাতিলের পর নতুন করে সব দেশের পণ্যে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এ শুল্ক কার্যকরে আইনের আশ্রয় নিতে হবে ট্রাম্পকে, প্রয়োজন হবে কংগ্রেসের সমর্থনও। এর আগে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। প্রতিক্রিয়ায় ট্রাম্প দাবি করেন, এ রায়ে কিছুই বদলাবে না, বহাল থাকবে অধিকাংশ বাণিজ্যচুক্তি।

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা

সম্প্রতি বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়-একটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরানের পরমাণু ইস্যু। দুটি বিষয় মীমাংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া উদ্যোগ পররাষ্ট্র নীতি জগতের অনেককেই মাথা চুলকাতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেনেভায় একইদিনে ইরানের পারমাণবিক অচলাবস্থা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে বৈঠক হয়। এর মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা।

ভূ-রাজনৈতিক অস্থিরতায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে বিটকয়েনের দাম

ভূ-রাজনৈতিক অস্থিরতায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্নে বিটকয়েনের দাম

ভূ-রাজনৈতিক জটিলতা ও স্বর্ণের বাজারের ক্রমবর্ধমান অস্থিরতায় ১৬ মাসের মধ্যে বিটকয়েনের দাম সর্বনিম্নে এসেছে। এছাড়া, সম্প্রতি ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে ট্রাম্প মনোনয়ন দেয়ায় সুদের হার না কমার শঙ্কায় ঝুঁকিতে ক্রিপ্টোর বিনিয়োগকারীরা। এ সপ্তাহে বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছে ৬০ হাজার ডলারে, যা ২০২৪ এর পর সবচেয়ে কম। তবে বিশেষজ্ঞদের অভিমত, শিগগিরই মন্দাবস্থা থেকে ঘুরে দাঁড়াবে ক্রিপ্টোর বাজার।

এপস্টেইন ফাইলস নিয়ে মার্কিন রাজনীতিতে ‘বিভীষিকা’; যারা আছেন তালিকায়

এপস্টেইন ফাইলস নিয়ে মার্কিন রাজনীতিতে ‘বিভীষিকা’; যারা আছেন তালিকায়

যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র এপস্টেইন ফাইলস বর্তমানে মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন চক্রের দালিলিক প্রমাণ এটি। তবে এই ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হলো এতে থাকা নামের তালিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বিল গেটস, ইলন মাস্ক, পপ তারকা মাইকেল জ্যাকসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ রয়েছে বড় বড় ব্যক্তিত্বের নামও।

মিনিয়াপলিসে বিক্ষোভ এড়াতে অভিবাসন কর্মকর্তাদের কঠোর নির্দেশ

মিনিয়াপলিসে বিক্ষোভ এড়াতে অভিবাসন কর্মকর্তাদের কঠোর নির্দেশ

বিক্ষোভকারীদের সঙ্গে কোনোরকম বাগবিতণ্ডায় না জড়াতে অভিবাসন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মিনেসোটা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে সম্প্রতি দুই মার্কিন নাগরিক হত্যার পর প্রথমবারের মতো এমন কঠোর নির্দেশ আসলো। এদিকে হোয়াইট হাউজ দিচ্ছে মিশ্র সংকেত। ট্রাম্প একদিকে উত্তেজনা কমাতে চান বললেও, অন্যদিকে মিনিয়াপোলিসের মেয়রকে উদ্দেশ্য করে বলছেন, আগুন নিয়ে খেলছেন তিনি।

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে তারা।

মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

হামলার হুমকি আর কূটনৈতিক উত্তেজনার মধ্যেই, মধ্যপ্রাচ্যে প্রবেশ করলো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন। যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়ে শত্রুপক্ষকে অনুতপ্ত হতে বাধ্য করবে ইরান, পাল্টা হুঁশিয়ারি তেহরানেরও। সম্ভাব্য হামলার বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরানের মিত্র হিজবুল্লাহও। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের।