
পোল্যান্ডে সেনা মোতায়েন; ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট নাওরোকি
পোল্যান্ডে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি দুই দেশের মধ্যকার সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ঘোষণা ট্রাম্পের
ইউরোপের দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) এক আকস্মিক ঘোষণায় তিনি এ তথ্য জানান। এর মাত্র এক সপ্তাহ আগেই পেন্টাগন পোল্যান্ডে ৪ হাজার সেনা পাঠানোর একটি পরিকল্পিত কর্মসূচি হঠাৎ বাতিল করেছিল। এর আগে ট্রাম্প প্রশাসন জার্মানি থেকে ৫ হাজার সেনা সরিয়ে নেয়ার কথা বলেছিল এবং ইউরোপে আরও সেনা কমানোর ইঙ্গিত দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে এই সেনা বাড়ানোর সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মানি থেকে আরও মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের
জার্মানি থেকে মার্কিন সেনার সংখ্যা আরও কমানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ওয়াশিংটনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আগে থেকেই অনুমান করেছিল বার্লিন। এদিকে, সিদ্ধান্তের বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ন্যাটো।

জার্মানি থেকে সেনা কমানোর হুমকি ট্রাম্পের; ন্যাটো মিত্রদের সঙ্গে বাড়ছে বিরোধ
ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সঙ্গে উত্তেজনার জেরে দেশটিতে মোতায়েন থাকা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন ‘জার্মানিতে সম্ভাব্য সেনা হ্রাসের বিষয়টি খতিয়ে দেখছে ও পর্যালোচনা করছে’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৪১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেয়া এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

ইরানে উদ্ধার অভিযান; আটকে পড়া দুটি সি-১৩০ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র
ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু’কে উদ্ধারে চালানো অভিযানে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে আটকে পড়ে। পরে এগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সে জন্য বিমান দুটি ধ্বংস করে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার এটাই সময়: আব্বাস আরাঘচি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে দেশটি থেকে এখনই মার্কিন সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। খবর বিবিসির।

মার্কিন সেনা আটকের দাবি ইরানের, ট্রাম্পের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে একদিনের হামলায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি করেছে ইরান। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবিও করেছে দেশটি। শত্রুপক্ষ যতক্ষণ আক্রমণ অব্যাহত রাখবে ততক্ষণ, এমনকি টানা ছয়মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে ইরান। অন্যদিকে নিঃশর্ত আত্মসমর্পণ না করলে ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।

মার্কিন সেনা নিহত: নজিরবিহীন হামলার হুমকি ট্রাম্পের, তেহরানের পাশে নেই জিসিসি দেশগুলো
ইরানের প্রতিশোধমূলক হামলায় ৩ মার্কিন সেনা নিহতের খবরে তেহরানে নজিরবিহীন হামলা চালানোর হুমকি দিলেন ট্রাম্প। আর পাল্টা হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা রক্ষায় ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলো আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত জোট জিসিসি। কোনো কিছুতেই দমে না যাওয়ার পাল্টা হুমকি তেহরানের। শিগগিরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা বাছাই করা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে চড়া হচ্ছে জ্বালানি তেলের দাম।

২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা
প্রায় ২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি ছাড়লো মার্কিন সেনারা। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। ওয়াশিংটনের নেতৃত্বাধীন সেনারা সবশেষ ঘাঁটিটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিরিয়ায় মার্কিন হামলায় আল-কায়েদা নেতা নিহত: যুক্তরাষ্ট্র
সিরিয়ায় মার্কিন সেনা নিহতের ঘটনার নেপথ্যে থাকা আল-কায়দা নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সেনা অভিযান চালিয়ে বিলাল হাসান আল-জসিম নামে ওই নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড, সেন্টকম।

গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের ঘোষণা, আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
গাজার নিয়ন্ত্রণ নিতে সেখানে মার্কিন সেনা মোতায়েনের কোন প্রয়োজন নেই, যুদ্ধ শেষে ইসরাইলি উপত্যকাটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই, ইসরাইলের সমর্থনে আরো এক নির্বাহী আদেশ জারি করে হইচই ফেলে দিয়েছেন ট্রাম্প। এবার, যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোকে টার্গেট করার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি ও ইউরোপীয় ইউনিয়ন।