
তারেক রহমানকে নিয়ে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ
সংবাদ সম্মেলনে মাহদী আমিন
তারেক রহমান ও বিএনপির নামে ‘ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান’ ছড়ানোর অভিযোগ তুলেছে দলটি। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নং রোডে বিএনপির নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন অভিযোগ তোলেন।

একটি দল কেন সব চেয়ার দখল করে রাখলো? কেন লাঠিসোঁটা জড়ো করলো, তদন্ত হওয়া উচিত: মাহদী আমিন
শেরপুরে নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ এবং পরবর্তীতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় একপাক্ষিক দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয় উল্লেখ করে স্থানীয় জামায়াতের দায় রয়েছে জানিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তিনি।

একটি দল ভোট চাইতে গিয়ে জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করাচ্ছে: মাহদী আমিন
ভোট চাইতে গিয়ে একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরিফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ধর্মের অপব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা আইনত অপরাধ: মাহদী আমিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় অনুভূতির অপব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।