মিনাব স্কুল হামলা
ইরান যুদ্ধে ‘উন্নত এআই টুল’ ব্যবহারের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে ‘উন্নত এআই টুল’ ব্যবহারের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা বিভিন্ন ধরনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানান। একই সময়ে একটি প্রাথমিক সরকারি তদন্তে সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ সামরিক ভুলের জন্য মার্কিন বাহিনীকে দায়ী করা হয়েছে—মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায়। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।