মির্জাপুর ক্যাডেট কলেজে একজন ছাড়া সবাই জিপিএ-৫
টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত সবুজ ছায়াঘেরা ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ আরও একবার শিক্ষা ও সাফল্যের অনন্য উচ্চতায় নিজেদের নাম খোদাই করেছে। প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তময় অধ্যায় সূচনা করেছে।