
সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ৪ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’-এর সভা শেষে তিনি এ কথা বলেন।

১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে শুরু সীমান্ত বাণিজ্য; মিয়ানমার থেকে এলো কাঠবোঝাই নৌকা
দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হয়েছে। মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কাঠবোঝাই নৌকা টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

কারাগার থেকে গৃহবন্দিত্বে অং সান সু চি; জান্তা সরকারের দাবি
মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দিত্বে রাখা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবারও মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাজা কমালো জান্তা সরকার
ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে আবারও মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচির সাজা কমালো দেশটির জান্তা সরকার। সাধারণ ক্ষমার অংশ হিসেবে তার সাজা আরও এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করে তার আইনজীবী। এখন সুচির প্রায় ১৮ বছর মেয়াদের সাজা বাকি থাকলো। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জান্তা সরকার গৃহবন্দী এ নেত্রীর সাজা কমালো।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু: বাংলাদেশের সিদ্ধান্তে নতুন বিতর্ক ও শঙ্কা
সত্তরের দশকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত কিছু রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন সৌদি আরব। ধীরে ধীরে বৃদ্ধি পায় এ জনগোষ্ঠী। কয়েকবছর ধরে সেসব রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে দেশটি। এবার ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেয়ার সরকারি সিদ্ধান্তে আবারও আলোচনায় বিষয়টি। এই সিদ্ধান্ত নতুন করে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে বলছেন আন্তর্জাতিক অভিবাসন বিশ্লেষকরা।

মণিপুর সহিংসতা: মেইতেই ও কুকিদের দ্বন্দ্বে কাটছে না অচলাবস্থা
চলতি মাসের শুরুর দিকে এক বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যুর ঘটনার জেরে আবারও উত্তপ্ত হয়েছে মণিপুর রাজ্য। কয়েক মাসের শান্তি অবস্থা ভেঙ্গে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যে আবারো সহিংসতা জাগ্রত হলো।

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং
মিয়ানমারের ‘জান্তা প্রধান’ জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পাঁচ বছর আগে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ‘সামরিক বাহিনী নিয়ন্ত্রিত’ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি নিজের ক্ষমতাকে আনুষ্ঠানিক রূপ দিলেন। খবর আল-জাজিরার।

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমা থেকে ৩টি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আজ (শনিবার, ২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন, টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বা রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। আজ (রোববার, ৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাতের সময় এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

চার দেশের শিক্ষার্থী ভিসা স্থগিত করলো যুক্তরাজ্য; বাংলাদেশ আছে?
আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমার থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। দেশটিতে এসে ভিসার ‘ব্যাকডোর’ ব্যবহার করে আশ্রয় (অ্যাসাইলাম) দাবি করার প্রবণতা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তালিকায় নেই বাংলাদেশ।

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবো: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আসছে দিনের পররাষ্ট্র নীতি হবে, বাংলাদেশ ফার্স্ট। জাতীয় ঠিকঠাক বুঝে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ (বুধবার , ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন কথা বলেন।

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নাফ নদী থেকে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরেছেন।