
মৃদু তাপপ্রবাহে পুড়ছে বরিশাল, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
সারা দেশের মত বরিশালে বইছে মৃদু তাপপ্রবাহ। প্রখর রোদ্রে বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিসের তথ্য মতে, চলতি বছরে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।

দেশজুড়ে বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চার বিভাগে তাপপ্রবাহ অব্যাহত, কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সপ্তাহের শেষে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে; কমবে দিন-রাতের তাপমাত্রা
চলতি সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেইসাথে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।