
নতুন স্মার্ট চশমা বাজারে আনছে মেটা, থাকছে বিশেষ সুবিধা
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ব্যাপক বিতর্কের পর ক্যামেরাবিহীন নতুন স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিলো প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। রে-ব্যান মেটা অডিও নামের এই অত্যাধুনিক চশমায় থাকছে কথা বলা ও গান শোনার সুবিধা। ব্যবহারকারীদের ভয়েস কমান্ডের মাধ্যমে কেনাকাটা, অ্যাপয়েন্টমেন্ট ও বিভিন্ন কাজে সহায়তা করবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই প্রযুক্তি বেশ কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। এটিকে যুগান্তকারী উদ্ভাবন বলেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। গোপনীয়তার উদ্বেগ দূর করতে শুধু ক্যামেরা বাদ দেয়াই যথেষ্ঠ নয় বলে মত বিশেষজ্ঞদের।

ঢাকায় কার্যালয় খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।

ফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি ‘পেইজ লাইক’ বাড়ানোর বিজ্ঞাপন, জেনে নিন নতুন নিয়ম
ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে (Facebook Page Likes and Followers) সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনছে মেটা (Meta Ad Manager Updates)। সম্প্রতি অনেক ব্যবহারকারীর মেটা অ্যাডস ম্যানেজারে ‘Page likes performance goal is no longer available’ বার্তাটি দেখা যাচ্ছে। ফলে সরাসরি পেইজে লাইক বাড়ানোর জন্য বুস্ট বা বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আর থাকছে না (Facebook Direct Page Like Ads Discontinued Meta Update)।

ক্যামেরাবিহীন নতুন স্মার্ট গ্লাস আনছে মেটা
ক্যামেরাবিহীন নতুন স্মার্ট গ্লাস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী অক্টোবর মাসের মধ্যেই মডেলটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। সিলিকন ভ্যালিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেটের।

ভারত সরকারের নির্দেশ উপেক্ষা: মেটায় চলছে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন
ভারত সরকারের নির্দেশ সত্ত্বেও দেশটিতে শিশু যৌন নির্যাতনের সামগ্রী প্রচার করে বিজ্ঞাপন চালানো অব্যাহত রেখেছে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম মেটা। এমনই তথ্য দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট (টিটিপি)।

হোয়াটসঅ্যাপ না থাকলেও যুক্ত হওয়া যাবে অডিও-ভিডিও কলে
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়ে আসছে এক বড় পরিবর্তন। এখন থেকে যাদের হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট নেই বা ফোনে অ্যাপটি ইনস্টল করা নেই, তারাও খুব সহজে অডিও ও ভিডিও কলে অংশ নিতে পারবেন। মেটা তাদের প্ল্যাটফর্মে ‘গেস্ট কলিং’ (Guest Calling) নামের একটি নতুন ফিচার যুক্ত করার কাজ করছে, যার মাধ্যমে কেবল একটি ব্রাউজার লিংকের মাধ্যমে যেকোনো ব্যক্তি কলে যুক্ত হতে পারবেন।

ডেটা সেন্টারে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার, যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক এলাকায় নিষেধাজ্ঞা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে বিশালাকার ডেটা সেন্টারের সংখ্যা। তবে এসব সেন্টারের দিনরাত চলমান তীব্র শব্দ, ভূগর্ভস্থ পানির অপচয় এবং মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে এখন এ শিল্পকে ঘিরে সাধারণ মানুষের তীব্র অসন্তোষ ও আইনি লড়াই শুরু হয়েছে।

শিশুদের মানসিক ক্ষতির অভিযোগ, ১৬৬৮ কোটি ডলার জরিমানা গুনছে মেটা
শিশুদের ফেসবুক ও ইনস্টাগ্রামে আসক্ত করা, নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা এবং গোপন তথ্য বেআইনিভাবে সংগ্রহের অভিযোগ নিষ্পত্তিতে ১ হাজার ৬৬৮ কোটি (১৬.৬৮ বিলিয়ন) ডলার পর্যন্ত পরিশোধে সম্মত হয়েছে মেটা প্ল্যাটফর্মস। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ২৯টি অঙ্গরাজ্যের আনা মামলার বিচার চলাকালে এই সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা
ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) দীর্ঘদিনের জটিলতা অবসানের ইঙ্গিত মিলেছে। দেশীয় উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’কে (bKash) পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে টেক জায়ান্ট মেটা (Meta)। সুবিধাটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু থাকলেও খুব শীঘ্রই তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে (Meta Adds bKash Payment for Facebook Ads in BD)।

মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার বরাদ্দের নির্দেশ মেক্সিকোর আদালতের
শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ব্যাহত হওয়ায় ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা-কে ৫৬৭ মিলিয়ন ডলার বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন মেস্কিকোর একটি আদালত। এ অর্থ শিশু মানসিক স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নির্দিষ্ট একটি তহবিলে জমা হবে।

‘জনস্বাস্থ্যের জন্য হুমকি’ মেটা; ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ
শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে জনসচেতনতা তৈরিতে ব্যর্থ হওয়ায় মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় এটিই মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের জরিমানা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মেটার প্রধান জাকারবার্গ
ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তার প্রতিষ্ঠানের বিভিন্ন প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট প্রকাশ এবং পরিচালনায় ত্রুটির কারণে তিনি এই ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।