মেট্রোরেল
ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীর ভিড়, উত্তরা রুটে বাড়তি চাপ

ঈদের ছুটিতে মেট্রোরেলে যাত্রীর ভিড়, উত্তরা রুটে বাড়তি চাপ

ঈদ দিন বন্ধ থাকার পর আজ (রোববার, ২২ মার্চ) সকাল থেকে মেট্রোরেল আবারও যাত্রী পরিবহন শুরু করেছে। উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ

পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে রাজধানীর মানুষের যাতায়াত ও ভ্রমণ আনন্দদায়ক করতে মেট্রোরেল (Metro Rail) চলাচলের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।

ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি। টানা এই ছুটিতে ঈদের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শুধু ঈদের দিনই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মেট্রোরেল ও ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়: কারা এবং কীভাবে পাবেন এই সুবিধা?

মেট্রোরেল ও ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়: কারা এবং কীভাবে পাবেন এই সুবিধা?

মেট্রোরেল (Metrorail) এবং আন্তঃনগর ট্রেনের (Intercity Train) ভাড়ায় বড় ধরণের সুখবর দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। এখন থেকে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ভাড়ার ক্ষেত্রে ২৫ শতাংশ বিশেষ ছাড় (25% Discount) পাবেন। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

‘মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়’

‘মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে বয়স্ক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়’

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় বয়স্ক, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ ২ ঘণ্টা বন্ধ থাকবে

আজ থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেট্রো স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

মেট্রো স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকার সৌজন্য সাক্ষাৎ

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকার সৌজন্য সাক্ষাৎ

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের  সঙ্গে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

১২-১৪ লেনের প্রকল্পগুলো চালানোর আগ্রহ নেই সরকারের: মন্ত্রী রবিউল

১২-১৪ লেনের প্রকল্পগুলো চালানোর আগ্রহ নেই সরকারের: মন্ত্রী রবিউল

১২ থেকে ১৪ লেনের যে প্রকল্পগুলো চালু আছে, সেগুলো চালানোর আগ্রহ সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, জেনে নিন কখন ছাড়বে শেষ ট্রেন

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, জেনে নিন কখন ছাড়বে শেষ ট্রেন

আসন্ন পবিত্র রমজান মাস (Holy Ramadan) উপলক্ষে রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফেরাতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি (Metro Rail New Timetable) ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই পরিবর্তিত সূচি কার্যকর থাকবে। মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। সাধারণ ছুটির দিন হওয়া সত্ত্বেও ওইদিন মেট্রোরেল (Metro Rail) চলাচল কেবল স্বাভাবিকই থাকবে না, বরং ট্রেনের সংখ্যা (Number of Trains) আরও বাড়ানো হবে।