
মেট্রোরেলে চলাচলের সময় ‘বাড়ছে’ আরও ৩০ মিনিট!
ঢাকা মহানগরীর বুকে যানজট এড়ানোর সবচেয়ে জনপ্রিয় বাহন মেট্রোরেলের রাতের চলাচলের সময়সীমা (Metro rail night service time) আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited - DMTCL)। গত ৭ জুন থেকে উভয় দিক থেকে রাতের সময় ২০ মিনিট বাড়ানোর পর থেকেই যাত্রীসংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে (Dhaka Metro Rail New Schedule: Night Services May Be Extended Further)। এখন রাতের শেষ ট্রেনগুলোতেও দিনের ব্যস্ততম সময়ের বা পিক আওয়ারের (Peak hour crowd in Metro rail) মতো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, জেনে নিন কখন ছাড়বে শেষ ট্রেন
আসন্ন পবিত্র রমজান মাস (Holy Ramadan) উপলক্ষে রাজধানী ঢাকার যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফেরাতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি (Metro Rail New Timetable) ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই পরিবর্তিত সূচি কার্যকর থাকবে। মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাজধানীতে সিটিটিসির হাতে ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজধানী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ (রোববার, ১৯ অক্টোবর) রাজধানীর তুরাগ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, এখনই খুলছে না মিরপুর-১০
আগামী সপ্তাহে ফের চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। সেই সঙ্গে আসছে শুক্রবারও মেট্রো চালু রাখার ঘোষণা। তবে এখনই খুলছে না মিরপুর-১০ স্টেশন। মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, সব প্রস্তুতিই সম্পন্ন করেছেন তারা। মেরামতের নামে যাতে আর অপ্রয়োজনীয় খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখার সুপারিশ করেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।

আবারো মেট্রো চালু হলে ভোগান্তি কমবে রাজধানীবাসীর
আগামী এক সপ্তাহের আগেই চালু হচ্ছে মেট্রোরেল। এ ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছেন, পুনরায় চালু করার আগেই দু'একদিন পরীক্ষামূলকভাবে সবকিছু চালিয়ে দেখা হবে। এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, পুনরায় চালুর এ পর্যায়ে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে যা সংস্কার করে পুনরায় চালু করা হবে।

রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের জনগণকেই প্রতিহত করতে হবে: প্রধানমন্ত্রী
নাশকতাকারীদের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, মেট্রো মানুষকে যানজট থেকে মুক্তি দিলেও সহিংসতার কারণে তাদের সেই যাত্রায় ভোগান্তি হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।