
ফিরেই মেসির জোড়া গোল
দলে ফিরেই জোড়া গোলে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। সাবেক দুই বার্সা তারকার জ্বলে ওঠার রাতে বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

ডিসি ইউনাইটেডের বিপক্ষে কাল মাঠে নামছেন মেসি
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ার পর আবারও ক্লাব ফুটবলে মাঠে নামছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গতকাল (রোববার, ১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ডিসি ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে তার দল ইন্টার মায়ামি।

মেসিহীন আর্জেন্টিনা, বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে এএফএ
লিওনেল মেসির অবসরে মাঠের পাশাপাশি বাইরেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিজ্ঞাপনী আকর্ষণের পাশাপাশি কমতে পারে জার্সি বিক্রি, ম্যাচ টিকিটের চাহিদা, এমনকি আন্তর্জাতিক সম্প্রচারের বাণিজ্যিক মূল্য। দর্শক, স্পন্সর ও সম্প্রচারকদের আগ্রহ ধরে রাখাই এখন এএফএর মূল চ্যালেঞ্জ।

আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি—বেনিন কোচ জারনট রোর
আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি- না মেসির সঙ্গে কোন ছবি তোলার সুযোগ, না তার কোন জার্সি। লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এভাবেই ক্ষোভ আর হতাশা উগরে দিলেন বেনিন কোচ জারনট রোর। বুয়েনস এইরেসের উৎসবের রাতে কেবল একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন সফরকারীরা। আশা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের সান্নিধ্য পাওয়ার, কিন্তু কড়া নিরাপত্তায় বেনিন ফুটবলারদের ভাগ্যে জুটেছে চরম শূন্যতা।

এক দশকে বদলে গেল দৃশ্যপট; মেসির বিদায়ে আবেগে আর্জেন্টিনা
২০১৬ সালে জার্সি পোড়ানো। দশ বছরের ব্যবধানে পুরো দেশকে আবেগে ভাসিয়ে বিদায়। আর্জেন্টিনার মানুষের কাছে লিওনেল মেসির আবেদন বাকি বিশ্বের চেয়ে বেশি কিছুই। বিশ্বসেরার বিদায়ে মনুমেন্তালের আশেপাশে জড়ো হন লাখো মানুষ।

মেসির বিদায়, ফুটবল বিশ্বজুড়ে এক কণ্ঠে ‘ধন্যবাদ লিও’
সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী মেসির বিদায়ে সবার এক কণ্ঠ ধন্যবাদ লিও। একজন মেসি, অসংখ্য স্মৃতি। আর্জেন্টিনার জার্সিতে যার পায়ের জাদুতে বদলে গেছে ফুটবলের অনেক গল্প। সেই মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তাই শুধু আর্জেন্টিনায় নয়, আবেগ ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে।

দুই যুগের সমাপ্তি, জয়ে শেষ মেসির মহাকাব্যিক যাত্রা
শেষ একটা ম্যাচে ফিরেছেন ভক্তদের ভালোবাসা নিতে, সেইসঙ্গে ধন্যবাদ জানাতে। বেনিনের বিপক্ষে জয়ে থামলো একটা লম্বা যাত্রার। ২০ বছর আর ২০৮ ম্যাচের এক মহাকাব্যিক যাত্রার শেষটাও হলো একান্তই মেসিময়। ক্যারিয়ারের শেষ ম্যাচের পর পরিসংখ্যান আর শ্রেষ্ঠত্বের পাতায় মেসি।

গোল ও দুই অ্যাসিস্টে শেষটাও রাঙালেন মেসি
শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৭১ মিনিটে পেনাল্টি থেকে করলেন গোল ।

শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি
শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এজেইজায় সতীর্থদের নিয়ে অনুশীলন সেশন পার করেছেন তিনি। আগামী বুধবার (৭ অক্টোবর) ভোরে ফুটবল ইতিহাসের সেরা তারকাকে বিদায় দিতে শেষ সময়ের প্রস্তুতি চলছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ)। জটিলতা পার করে বেনিন জাতীয় দলও হাজির হয়েছে আর্জেন্টিনায়।

মেসিবিহীন আর্জেন্টিনার গোলবন্যা
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মেসি বিহীন আর্জেন্টনিার আরও এক দাপুটে জয়। এস্তাদিও মনুমেন্টালে আফ্রিকান দেশ বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে এই বিধ্বংসী জয় আলবিসেলেস্তে সমর্থকদের দিচ্ছে বড় স্বস্তি।

মেসির বিদায়ী ম্যাচের আগে বুরকিনা ফাসোর মুখোমুখি আর্জেন্টিনা
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। স্ক্যালোনির দলের প্রতিপক্ষ আফ্রিকান দল বুরকিনা ফাসো। টানা ২০টি প্রীতি ম্যাচে জয় পাওয়া আলবিসেলেস্তে ধারাবাহিকতা বজায় রাখতে চায় এ ম্যাচেও। স্তাদিও মনুমেন্তালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

জয় দিয়েই শুরু মেসিবিহীন আর্জেন্টিনার নতুন যুগের
মেসিকে ছাড়াই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপুটে জয় আর্জেন্টিনার। বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।