
মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা; পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ
টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ প্রায় ১০ হাজার পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত জনপদ, ত্রাণ সংকটে দুর্গত মানুষ
উন্নতির খবর নেই বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে মনু নদী বইছে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে। কক্সবাজারে ৩৫টি ইউনিয়ন পানির নিচে, আর গত চার দিনে পাহাড়ধস ও পানিতে ডুবে রোহিঙ্গাসহ ২২ জনের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজারে বন্যার পানিতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া আশরাফ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা পরে তাকে উদ্ধার করা হয়। নিহত আশরাফ মিয়া ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্ত্রীকে হত্যা করে ‘নিখোঁজ নাটক’; জিডি করতে গিয়ে ধরা
মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে ‘নিখোঁজ নাটক’ সাজাতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন স্বামী আলমগীর হোসেন। নিজের করা সাধারণ ডায়েরি (জিডি) আর অসংলগ্ন কথাবার্তাই শেষ পর্যন্ত তার গ্রেপ্তারের কারণ হয়ে দাঁড়ায়।

মৌলভীবাজারে হত্যা মামলার রহস্য উদঘাটন; মূল পরিকল্পনাকারী আপন ভাইসহ গ্রেপ্তার ৫
মৌলভীবাজারে চাঞ্চল্যকর ও ক্লুলেস আব্দুল মতিন (৫৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যা করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ; দুর্ভোগে কমলগঞ্জের হাজারো মানুষ
মৌলভীবাজার কমলগঞ্জের বাঘাছড়ার উপরে নির্মিতব্য প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার ব্রিজটির কাজ বন্ধ দীর্ঘদিন থেকে। ৩ মাস আগে মেয়াদ শেষ হলেও কাজ হয়নি এক চতুর্থাংশ। দূর্ভোগে হাজারো গ্রামবাসী। পাহাড়ী ঢলে বাড়িঘর প্লাবিত হচ্ছে। যাতায়াতের জন্য নির্মিত বিকল্প সেতুটিও চলার অনুপযোগী। আর দ্রুততম সময়ে সেতুর কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর।

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম শুরু
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬) এর কার্যক্রম হয়েছে। আজ (শনিবার, ২৭ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

মৌলভীবাজারে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে
আগামী ২৮ জুন (রোববার) শুরু হওয়া ২৬তম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মৌলভীবাজারে ২ লাখ ৪৮ হাজার ৮৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। তবে হাম, ডায়রিয়া আক্রান্ত ও অসুস্থ বাচ্চাদের এ টিকা ঐদিন দেয়া হবে না।

মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৮
মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ মোট আটজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। প্রায় ২০ লাখ টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়।

সব জনগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পর্যটনমন্ত্রী
দেশের সব মানুষের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, সরকার ধর্ম-বর্ণ ভেদাভেদ না করে সব জনগোষ্ঠির সুষম উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সম্প্রীতি-সংস্কৃতি ও পর্যটন বিকাশে অঙ্গীকারবদ্ধ।

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩
হাকালুকি হাওরের সিলেটের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকা দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তিনজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
মৌলভীবাজারের বড়লেখার বিওসি কেছরিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি। ৫২ বিজিবি আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সকালে জানায়, গতকাল (বুধবার, ১৭ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।