
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, সিরাজগঞ্জ অংশে ১৫ কিলোমিটার যানজট
উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে গেলে পশ্চিম প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর এবং সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল, পশ্চিম পাড়ে তীব্র যানজট
যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল ও দুর্ঘটনার কারণে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেতুর দুই লেনেই যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের তীব্রতা বাড়ছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ (শনিবার, ৩০ মে) সকাল ১০ টার দিকে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতুতে ৯৬ ঘণ্টায় ১৪ কোটি টাকা টোল আদায়
ঈদযাত্রার শুরুর দিকে যমুনা সেতুতে স্বস্তি হলেও শেষের দিকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯শ’ টাকা। গত ২৪ মে থেকে ২৭ মে রাত রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজট, বৃষ্টিতে ভোগান্তি
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার যানবাহন পারাপার; সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়
এক দিন পর ঈদুল আজহা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ঈদযাত্রায় মহাসড়কে মৃত্যুর মিছিল; আনন্দ ছাপিয়ে শোকের মাতম
ঈদসহ বিভিন্ন উৎসবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি আনন্দ উল্লাসও বেড়ে যায়। কখনও কখনও যানজটে দুর্ভোগ হলেও ঈদ আনন্দ যেন সে দুর্ভোগকে ছাপিয়ে যায়। আজকের (সোমবার, ২৫ মে) ঘটনাও কিছুটা সেরকমই। মহাসড়কে ট্রাক উল্টে ১৫ জনসহ পৃথক ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় মুহূর্তেই ঈদ আনন্দ পরিণত হয়েছে স্বজন হারানোর বেদনায়, চারপাশে নেমে এসেছে শোকের ছায়া।

এক দিনে যমুনা সেতু দিয়ে ৪০ হাজার যানবাহন পারাপার; টোল আদায় প্রায় ৩ কোটি টাকা
ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯ টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা, বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি
আসন্ন ঈদযাত্রায় যমুনা সেতুতে ধারণ ক্ষমতার অধিক যানবাহন পারাপার, এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভার, ফিটনেসবিহীন যানবাহনসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। তারা বলছেন, এবারও যানজটে চরম ভোগান্তি পোহাতে হবে। আর পুলিশ সুপার বলছে, যানজট নিরসনে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।