
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সামগ্রিকভাবে এগুলোর আনুমানিক মূল্য ৯ লাখ টাকার বেশি। আজ (রোববার, ৭ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ঘিবা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

যশোর সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আজ (শনিবার, ৬ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

যশোর সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল মালামাল জব্দ, আটক ১
যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।