যশোর সীমান্তে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য
বিজিবির অভিযানে জব্দকৃত পণ্য | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (রোববার, ৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ৮০টি শাড়ি, ৯৭ কেজি ফুচকা, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট শনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিকস সামগ্রী। বিজিবি জানিয়েছে, আটক মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ