
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে? জানা গেল
পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং বার্ষিক সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী দীর্ঘ অবকাশ শেষে আগামী ২৯ মার্চ (রোববার) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান (Reopening of educational institutions)। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক (Primary to Higher Secondary) এবং দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এদিন থেকেই নিয়মিত শ্রেণি কার্যক্রম (Class activities) শুরু হবে।

শাওয়ালের ছয় রোজা: এক বছর ইবাদতের সওয়াব পাওয়ার আমল ও সঠিক নিয়ম
পবিত্র ঈদুল ফিতরের (Eid-ul-Fitr 2026) আনন্দ উদযাপনের পরপরই শুরু হয় শাওয়াল মাসের ফজিলতপূর্ণ ইবাদত। রমজানের এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসে অতিরিক্ত ছয়টি রোজা (Six fasts of Shawwal) রাখা সুন্নাহ। হাদিসের বর্ণনা অনুযায়ী, এই ছয়টি রোজা রাখার মাধ্যমে একজন মুমিন পুরো বছর রোজা রাখার সওয়াব (Reward of fasting for the whole year) লাভ করতে পারেন।

রমজানের শিক্ষা ছড়িয়ে দেয়াই ঈদের প্রকৃত তাৎপর্য: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ২০ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ।

জুমাতুল বিদা: বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
পবিত্র রমজান মাসের শেষ জুমা, জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুর ১২টা থেকেই মুসল্লিরা মসজিদে প্রবেশ শুরু করেন।

জুমাতুল বিদা কী? রমজানের শেষ জুমার বিশেষ আমল ও ফজিলত
আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা (Last Friday of Ramadan)। মুসলিম বিশ্বে এই মর্যাদাপূর্ণ দিনটি ‘জুমাতুল বিদা’ (Jumatul Wida) নামে পরিচিত। রমজানের রহমত ও নাজাতের মাস শেষ হয়ে আসার এক বিষাদময় বার্তার পাশাপাশি এটি মুমিনদের জন্য সীমাহীন মহিমাময় একটি দিন। সারা দেশের মসজিদে আজ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

৩০ রমজান সেহরি ও ইফতারের সময়সূচি
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান ২০২৬। সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা পালন করছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) সারা দেশে পবিত্র রমজান মাসের ৩০তম রোজা পালিত হবে। সঠিক সময়ে সেহরি ও ইফতার সম্পন্ন করা রোজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে নিচে দেশের সব বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো।

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখার বৈঠক চলছে
সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯তম দিন আজ (বুধবার, ১৮ মার্চ)। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে আজ। যা পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের বার্তা দেয়। । সৌদি আরবের বিভিন্ন প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে রাজকীয় সুপ্রিম কোর্টের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

চাঁদ দেখতে বসেছে যেসব দেশ; কাল যারা দেখবে
চলতি রমজান মাস কত দিনে শেষ হবে এবং ঈদ কবে হবে, সেটি নিয়ে দেশভেদে ভিন্ন ভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে বিশ্বের কয়েকটি ঈদুল ফিতরের দিন ধার্য করেছে। কিছু দেশ আজ (বুধবার, ১৮ মার্চ) চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের দিন ঘোষণা করার প্রস্তুতি নিয়েছে।

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের দিন ঘোষণা
তুরস্ক এবং সিঙ্গাপুরে ঈদুল ফিতরের ভিন্ন ভিন্ন তারিখ নিশ্চিত করেছে দেশ দু’টির কর্তৃপক্ষ। যেহেতু উভয় দেশই আরবি মাস শুরুর তারিখ নির্ধারণে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর নির্ভর করে।

ঈদ আনন্দে ৬০০ পরিবারের পাশে গেমাররা
ভার্চুয়াল জগতের গণ্ডি পেরিয়ে পবিত্র রমজানে মানবিক কাজে অংশ নিলো দেশের গেমাররা। ‘রমাদান উইশ: গেমার্স ফর হিউম্যানিটি’ উদ্যোগের আওতায় দেশের ৪টি বড় শহরে অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছে গেমার কমিউনিটি।

২৮ রমজান সেহরি ও ইফতারের সময়সূচি
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান ২০২৬। সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা পালন করছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সারা দেশে পবিত্র রমজান মাসের ২৮তম রোজা পালিত হবে। সঠিক সময়ে সেহরি ও ইফতার সম্পন্ন করা রোজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে নিচে দেশের সব বিভাগের সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো।

রমজানে সিলেটে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে নগরবাসী
রমজানের শুরু থেকেই সিলেট নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই ও অপহরণের মতো নানা অপরাধ। পুলিশের টহল, নজরদারি ও নিয়মিত অভিযান চললেও থামছে না অপরাধীদের দৌরাত্ম্য। এতে আতঙ্ক আর অনিরাপত্তায় দিন কাটছে নগরবাসীর।