নিরাপত্তা সরঞ্জামের অভাব, ঝুঁকির মুখে দিনাজপুরের চালকল শ্রমিকরা
দিনাজপুরের হাজারো চালকল ও চাতাল শ্রমিকরা কাজ করছেন নানা ঝুঁকির মধ্যে। ২০১৭ সালের ভয়াবহ বয়লার বিস্ফোরণে ২১ শ্রমিক নিহত হওয়ার পরও গত ৯ বছরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির পাশাপাশি রয়েছে মজুরি বৈষম্য।