
রোহিঙ্গা সংকট: প্রত্যাবাসনে স্থবিরতা, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
২০১৭ সালের পর অনেকবার উদ্যোগ নেয়া হলেও কূটনৈতিকভাবে আসেনি সমাধান, ফেরেনি একজন রোহিঙ্গাও। বছরে পর বছর রাখাইনে সংঘাত আর কূটনৈতিক জটিলতায় রীতিমতো অচলাবস্থায় এই আলোচনা। তবে, সম্প্রতি গুরুত্বপূর্ণ এই সংকট নিয়ে সরব দুই দেশই। এ অবস্থায় বৈশ্বিক শক্তিগুলোকে যুক্ত করে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে ঢাকার কঠোর অবস্থান প্রকাশের এটাই যথাযথ সময় বলছেন বিশেষজ্ঞরা।

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফেরত নেয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার-সমর্থিত প্রশাসন। আজ (শনিবার, ১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেলো রোহিঙ্গা যুবকের গোড়ালি
উখিয়া সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ (মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়াকাটায় শুরু হলো ৩ দিনব্যাপী বর্ষবরণ ও জলকেলি উৎসব
পর্যটন নগরী কুয়াকাটায় আদিবাসী রাখাইনদের উদ্যোগে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকে তিনদিন ব্যাপী ‘রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি’ উৎসব শুরু হয়েছে।

জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি আজ (সোমবার, ১২ জানুয়ারি) জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) শুরু হয়েছে।

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বৈধ করার কৌশলে জান্তার সরকার!
মিয়ানমারের জান্তা সরকার নিজেদের ক্ষমতাকে বৈধতা দিতে নির্বাচনকে নতুন কৌশল হিসেবে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামী ২৮ ডিসেম্বর হতে যাওয়া সাধারণ নির্বাচনে রাখাইনসহ অনেক এলাকার জাল ভোট হবে বলেও শঙ্কা করা হচ্ছে। অং সান সু চির নেতৃত্বাধীন দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় ভরসা নেই বেশিরভাগ মানুষের।

রাখাইনে পাচারকালে বিপুল ইউরিয়া সারসহ ১১ জন আটক
মিয়ানমার রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকাল ৯টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়: রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, রাখাইন রাজ্যে সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডোর’ গড়ার যে আলোচনা চলছে; সেটার সঙ্গে মিয়ানমার, রাখাইন আর্মি ও বাংলাদেশ জড়িত। এখানে চীন জড়িত নেই। আজ (বৃহস্পতিবার, ৮ মে) বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান ইয়াও ওয়েন।

জুনে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রত্যাশা বেবিচকের
রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বিজিপির ৩৪ সদস্যসহ ৪০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জন সীমান্ত অতিক্রম করে মাদকপাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী আসামি। মিয়ানমারের একটি বিশেষ ফ্লাইটে ফেরত যায় তারা। এর মধ্যে দিয়ে কক্সবাজার বিমানবন্দরে শুরু হলো আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট চলাচলও। এছাড়া আগামী জুনেই এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে বলে প্রত্যাশা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইয়া।

মানবিক করিডোরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিৎ ছিল: ফখরুল
রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সকল রাজনৈতিক দলের সাথে বসা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ (সোমবার, ২৮ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

'রাখাইনের বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন সম্ভব নয়'
মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষ্যে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাখাইন পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং: পররাষ্ট্র উপদেষ্টা
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বুধবার, ১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সামনে তিনি এ কথা বলেন।