কুয়াকাটায় শুরু হলো ৩ দিনব্যাপী বর্ষবরণ ও জলকেলি উৎসব

বর্ষবরণ ও জলকেলি উৎসব
বর্ষবরণ ও জলকেলি উৎসব | ছবি: এখন টিভি
0

পর্যটন নগরী কুয়াকাটায় আদিবাসী রাখাইনদের উদ্যোগে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকে তিনদিন ব্যাপী ‘রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি’ উৎসব শুরু হয়েছে।

আজ বিকেল থেকে দক্ষিনাঞ্চলের বিভিন্ন রাখাইন পাড়া থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ এসেছেন এই উৎসবে।

আরও পড়ুন:

রাখাইন এ্যামং তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন ছাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খান। কুয়াকাটা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক হোসাইন আমীর, সাংবাদিক জসীম পারভেজ প্রমুখ।

এ সময় স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাখাইন যুবক যুবতীরা একে অপরকে পবিত্র পানি ছিটেয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। এই উৎসব চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

এফএস