
‘দল ভারী করতে আ.লীগকে রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ’
শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আবারও সুযোগ দেয়া উচিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করলো, খুন করলো, অসংখ্য মানুষকে পঙ্গু করলো, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলো— তাদের কোনো অনুশোচনা দেখা গেলো না। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।’

তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহিদ পরিবারের সদস্যরা তাদের (এনসিপি) নিয়ে যেসব কথা বলেছেন, আমি যদি সেগুলো বলি, তাহলে তাদের রাজনীতিও আর থাকবে না। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে, সেটা কি আমরা বলেছি? জুলাই ফান্ড নিয়ে আমরা যদি অডিট করি, তাহলে তাদের কী অবস্থা হবে? অন্তর্বর্তী সরকারের আমলে তারা যে ক্ষমতা গ্রহণ করেছিল, এখন সেই ক্ষমতা হারিয়ে তারা পাগলপ্রায় হয়ে গেছে। এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।

ক্রসফায়ারে হত্যা ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই কার?’— এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে জানিয়ে রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সবার। তিনি বলেন, ‘জুলাই চেতনার ওপর নির্ভর করে যারা রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না।’

ব্রিটিশ সরকারে বাংলাদেশি নারীদের যোগ্যতার ছাপ; কেন পিছিয়ে কমিউনিটির সংগঠনগুলোর নেতৃত্বে?
ব্রিটিশ বাংলাদেশি নারীরা দেশটির পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার, চিকিৎসা, আইন, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে চললেও, কমিউনিটির বড় বড় সংগঠনের নেতৃত্বে নারীদের উপস্থিতি এখনও তুলনামূলক কম। কেন এমনটা হচ্ছে? সুযোগের অভাব, নাকি নেতৃত্বের পুরানো ধারা?

ছোট বাচ্চাদের উসকানি দেবেন না— বিরোধীদলের উদ্দেশে রিজভী
ছোট বাচ্চাদের উসকানি না দিতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনীতি নেই: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে আমি মনে করি না। তিনি স্বইচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগ করার অধিকার তার আছে। আজ (শনিবার, ২৫ জুলাই) দুপুরে ফেনী চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি নির্বাচনে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

বিভাজনের রাজনীতির কোনো স্থান হবে না: তথ্যমন্ত্রী
ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল (শুক্রবার, ১৮ জুলাইা) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে ‘মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান’ শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নাহিদ ইসলামের শোক
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

ব্রিটেনের রাজনীতিতে উপনির্বাচনের প্রভাব; অভিবাসন রাজনীতিতে নতুন শঙ্কা
অর্থ কেলেঙ্কারির অভিযোগে এমপি পদ ছাড়লেও থেমে নেই নাইজেল ফারাজের রাজনৈতিক লড়াই। বরং উপনির্বাচনের মাধ্যমে তিনি আবারও জনসমর্থন যাচাই করতে চাইছেন। তবে এই পদক্ষেপ ব্রিটেনের অভিবাসন রাজনীতি ও রিফর্ম ইউকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। শঙ্কা কমছে না অভিবাসী কমিউনিটিগুলোর। অন্যদিকে, দলের পার্লামেন্ট মেম্বারদের সমর্থন পাওয়ায় লেবার পার্টির প্রধান ও ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহ্যাম।

নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আ.লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ
আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।