প্রতিমন্ত্রী অনিন্দ্য বলেন, ‘আজকের এই বিশেষ দিনে আমাদের একটি বিষয় সতর্ক থাকতে হবে— আমরা কেউ কেউ ধর্মকে ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি করতে চাই, ধর্মকে ব্যবহার করে সমাজে বিভক্তির রেখা টানতে চাই, ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চাই। আমরা যদি এই সচেতনতা সৃষ্টি করতে পারি যে, সমাজে ধর্ম নিছক একটি বিশ্বাস এবং চেতনার বিষয়, তাহলে ২৪ এর চেতনার আশা দুরাশায় পরিণত হবে না।’
আরও পড়ুন:
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ জ্ঞান প্রকাশনা নন্দজী মহারাজ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে শহরে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেজপাড়ার সর্বজনীন পূজা মণ্ডপ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এছাড়া দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের পূজা, গীতা পাঠ, আলোচনা সভা, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আনুষ্টানিকতা পালন করা হয়।




