
বৃষ্টিতে রাজশাহীর ঈদের জামাত মসজিদে, মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা
গতরাত থেকে টানা বৃষ্টির কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের বিঘ্নিত হয়। পরে হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) দরগা মাজারে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদকে কেন্দ্র করে রাজশাহীতে বেড়েছে মাংসের দাম
ঈদ আনন্দে ভোজনরসিক বাঙালির পাতে চাই নিত্য নতুন পদ। তাই ঈদ কেন্দ্র করে বিক্রি বেড়েছে মাংসের বাজারে। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে রাজশাহীর মাস্টার পাড়া বাজারে দেখা যায় গরু, খাসি, মুরগী, হাঁসের বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠেছে মাংস বাজার।

পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে রাজশাহীর বানেশ্বর কলাহাটা এলাকায় দ্রুতগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রাজশাহীতে জ্বালানি সংকটে বন্ধ একাধিক পেট্রোল পাম্প
রাজশাহী শহর ও শহরতলির পেট্রোল পাম্পগুলোতে আজও জ্বালানি তেলের সংকট ছিলো চরমে। তেলের মজুদ না থাকায় কোনো কোনো পেট্রোল পাম্প ছিলো বন্ধ। আজ (শনিবার, ১৪ মার্চ) সকাল থেকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা, কুমাড়পাড়া, তালাইমারিসহ বিভিন্ন এলাকার ৮টি পেট্রোল পাম্পের অধিকাংশ বন্ধ ছিলো।

রাজশাহীতে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি
রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার (১৬ মার্চ )থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে, রাজশাহী জেলা পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক সমিতি।

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য ১২ মার্চ সংসদে শুনতে চাই না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য আমরা ১২ মার্চ সংসদে শুনতে চাই না। আমরা সংসদে গিয়ে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া সম্পর্কে শুনতে চাই।’ আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহীর বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; থাকতে পারে ঝড়ো হাওয়া
সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজশাহীতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে আলাউদ্দিন (৫৬) নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে উপচে পড়া ভিড়
জ্বালানি তেল সংকটের আশঙ্কায় রাজশাহীর তেলের পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লেগেই রয়েছে। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম স্টেশনে দেখা যায় লম্বা সারি। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকায় মালিক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডাও করতে দেখা যায় গ্রাহকদের।

রাজশাহীতেও জ্বালানি সংকটের আতঙ্ক; সময়ের আগেই পাম্পগুলোতে তেল ফুরানোর শঙ্কা
ইরান ও ইসরাইল-আমেরিকা যুদ্ধের প্রভাবে তেল সংকটের শঙ্কায় পুরো দেশেই আতঙ্ক ছড়িয়েছে। একই চিত্র দেখা গেছে রাজশাহীতেও। হঠাৎ করেই তেল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় জমিয়েছে বাইকাররা। এসময় অধিকাংশ বাইকারই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করেছেন। এতে নির্ধারিত সময়ের আগেই তেলের সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি পাম্পে।

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল (বৃহস্পতিবার, ৬ মার্চ) ১০টার দিকে কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযান পরিচালনা করা হয়।