পুলিশের ১০৭ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক প্রদান স্থগিত
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।