রুশ জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলা; ট্রাম্প-জেলেনস্কি সম্পর্কে চরম টানাপোড়েন
ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছে। প্রকাশ্যে দুই নেতার পাল্টাপাল্টি অবস্থানে এই দূরত্ব এখন বড় কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে, যা কিয়েভের প্রতি ওয়াশিংটনের ভবিষ্যৎ সামরিক সহায়তার ওপর বড় ধাক্কা হয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।