
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না দেয়ার নির্দেশ বিএনপির
মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমাবন্দর বা আশপাশের সড়কে নেতাকর্মীদের জড়ো হওয়া বা শোডাউন না করার নির্দেশ দিয়েছে বিএনপি।

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুরি করা টাকায় ফ্যাসিস্ট দল সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের থেকে লাখ লাখ কোটি কোটি চুরি করা টাকা দিয়ে ফ্যাসিস্ট দল দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা গুম ও খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ: রিজভী
পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে ভয়াবহ পরিণতি হবে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া মব কালচার তৈরি করে একটি দলের বটবাহিনী গণতন্ত্রবিনাশী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কবি নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা: রিজভী
কবি নজরুলই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন মূল অনুপ্রেরণা— এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ২৫ মে) সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

গণতন্ত্রের সৌন্দর্য বিরোধীদলের গঠনমূলক সমালোচনা: রিজভী
বিরোধীদল সমালোচনা করবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়: মাহদী আমিন
বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ এমপির ২৮ জনই নতুন, সর্বকনিষ্ঠ মানসুরা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। সরকার দলীয় মনোনয়ন পাওয়াদের ২৮ জনই নতুন। আর এদের মধ্যে সর্বকনিষ্ট হিসেবে সংসদে যাবেন ছাত্রদল নেত্রী মানসুরা আলম।

সংসদে কথা বলার যোগ্যতা থাকলে মূল্যায়ন করা হবে— সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আইন প্রনয়নের যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় দিলো বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধনসহ নানান কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণমঞ্চে পৌঁছান।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু বিএনপির
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) দলের যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করেছেন। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।