আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে বিরোধীদলের পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ২০২৬ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘যুদ্ধের কারণে এসব সমস্যা হচ্ছে। সরকার সমাধানের চেষ্টা করছে।’

একই অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে, জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’

জেআর