রেল দুর্ঘটনা
স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক, তদন্ত প্রতিবেদন প্রকাশ

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক, তদন্ত প্রতিবেদন প্রকাশ

ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে স্পেন। এর মধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছে স্প্যানিশ রেল চালক ইউনিয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। যদিও পুলিশের মারমুখী অবস্থানের কারণে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। সিগন্যালিং সিস্টেমের ত্রুটি আর ট্রেন কন্ট্রোলারের ভুল সিদ্ধান্তেই এমন দুর্ঘটনা বলে জানা গেছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এসব জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী।

পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় ৫ শিক্ষার্থীর মৃত্যু

পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় ৫ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় পাঁচ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্য-জার্মানিতে রেল দুর্ঘটনা, নিহত ১

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্য-জার্মানিতে রেল দুর্ঘটনা, নিহত ১

কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাজ্য ও জার্মানিতে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে লন্ডনে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও; লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রয়েছে। অন্যদিকে জার্মানির মিউনিখে মালবাহী ট্রেন দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; ১৩ জনের মৃত্যু, আহত ৯৮

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; ১৩ জনের মৃত্যু, আহত ৯৮

মেক্সিকোর ওয়াহাকা রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯৮ জন। হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন ওয়াহাকার গভর্নর।

পর্তুগালে রেল দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন

পর্তুগালে রেল দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন

রাজধানী লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে পর্তুগাল। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের স্মরণে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া অর্ধনমিত রয়েছে পর্তুগালের পতাকাও।

পর্তুগালে রেল দুর্ঘটনায় নিহত ১৫, রাষ্ট্রীয় শোক ঘোষণা

পর্তুগালে রেল দুর্ঘটনায় নিহত ১৫, রাষ্ট্রীয় শোক ঘোষণা

পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত।

রেলের ৭০ শতাংশ দুর্ঘটনা লাইনচ্যুতির কারণে

রেলের ৭০ শতাংশ দুর্ঘটনা লাইনচ্যুতির কারণে

গরম এলেই জনমনে বাড়ে রেললাইন বেঁকে দুর্ঘটনা হওয়ার শঙ্কা। তাতে এ সময় সীমিত গতিতে চলার স্থায়ী আদেশও রয়েছে রেলের। রেলের তথ্য থেকে জানা যায়, ৭০ শতাংশ দুর্ঘটনা ঘটে লাইনচ্যুতির কারণে। তবে তাপমাত্রা ছাড়াও রেল দুর্ঘটনার অন্যতম কারণ রেললাইনের বেহাল অবস্থা আর অপরিকল্পিত ব্যবস্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, চুম্বকীয় হিট সেন্সর বসানো ও লোহার পাতের তাপমাত্রা কমাতে করা যেতে পারে সাদা রং।

নাটোরে রেল দুর্ঘটনা: সাড়ে ৫ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

নাটোরে রেল দুর্ঘটনা: সাড়ে ৫ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

নাটোরের আব্দুলপুর জংশনে মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুতর ঘটনায় সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।