কুষ্টিয়ায় ট্রেনের যাত্রাবিরতি ও রেলস্টেশন সংস্কারের দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। আজ (সোমবার, ১১ মে) সকাল ১০টায় স্টেশন এলাকায় আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।