
টেকনাফে র্যাব-পুলিশের যৌথ অভিযান; মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে র্যাব-১৫ ও টেকনাফ মডেল থানার পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে পরিচালিত শ্বাসরুদ্ধকর এ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

শেরপুরে অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে শিশু অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার পলাতক প্রধান আসামি নাজিম মিয়াকে (২০) ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র্যাব
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যদি কেউ অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, তারা ঝুঁকির মধ্যে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।

পাটুরিয়া ঘাটে ৬৬০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ইয়াবাসহ মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক-জাল টাকাসহ র্যাবের হাতে আটক ১
পটুয়াখালী শহর থেকে ১১ কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ র্যাব-৮।

টেকনাফে র্যাবের অভিযান: ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে র্যাব-১৫। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে র্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

টেকনাফে ৪ বছরের মার্কিন শিশুকে অপহরণের চেষ্টা; গ্রেপ্তার চক্রের ৩ সদস্য
কক্সবাজারের টেকনাফে অপহরণচেষ্টার শিকার এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারে পশুর হাটে জাল টাকা, ছিনতাই ও অজ্ঞান পার্টি ঠেকাতে র্যাবের কঠোর অবস্থান
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১৫। আজ (সোমবার, ২৫ মে) কক্সবাজারের রামু কলঘর বাজার এলাকায় বিভিন্ন পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান।

বরগুনার বিভিন্ন পশুর হাটে র্যাবের নিরাপত্তা জোরদার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

কোরবানির হাটে ছিনতাই ঠেকাতে ‘ক্যাশলেস লেনদেনের’ পরামর্শ র্যাব ডিজির
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে পশুর হাটগুলোতে নগদ টাকার বড় অঙ্কের লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

কক্সবাজারে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। গতকাল (রোববার, ১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর আলম ফিডার হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বেলায়েতকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল (রোববার, ১৭ মে) রাতে বরগুনার তালতলীর নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।