
র্যাব থাকছে না আগের রূপে, বদলাতে পারে নামও: তথ্য উপদেষ্টা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর আগের ফর্মে থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, এই বাহিনীর নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী দিনে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ১৮ মে) দুপুরে তিনি রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে র্যাব ফোর্সেসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

রামুতে অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা; র্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ নারী
কক্সবাজারের রামুতে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় আটক ৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যাওয়া র্যাবের তিন সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় পাঁচজনকে জনকে আটক করা হয়েছে। গতকাল (সোমবার, ১১ মে) রাত থেকে আজ (মঙ্গলবার, ১২ মে) সকাল পর্যন্ত নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে অভিযান চালিয়ে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল মাদক ও নগদ অর্থসহ আটক ১৩
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশিয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

মৌলভীবাজারে র্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩, দুটি মোটরসাইকেল জব্দ
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৭০ বোতল ইসকফ সিরাপ ও ২৪ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এসময় তাদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

টেকনাফে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে জোরপূর্বক ধর্ষণ, চুরি ও প্রাণনাশের হুমকির মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
রাজধানীর ডেমরা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা হতে লুট হওয়া দুই সেট হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, অ্যামোনেশন, মাইক্রোবাস, র্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।

মানিকগঞ্জে র্যাবের অভিযানে দালালচক্রের ১২ সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলার সদর থানাধীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ১২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে র্যাব-৪, সিপিসি-৩ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আল মাসুদের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জেল ও জরিমানা
যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় সিদ্দিক আলী নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের উদ্যোগে শহরতলীর শেখহাটি এলাকায় মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে হাসপাতালে দালালবিরোধী অভিযান, চারজনের অর্থ ও কারাদণ্ড
নারায়ণগঞ্জে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

পহেলা বৈশাখ: গ্লানি মুছে নতুন সূচনার অপেক্ষায় বাঙালি
সব গ্লানি-জরা মুছে, অগ্নিস্নানে সূচনা হতে যাচ্ছে বাংলা নতুন বর্ষের। পুরনো দিনপঞ্জিকা ফেলে নতুনের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ও মতাদর্শ ভুলে রমনার বটমূল ও বৈশাখী শোভাযাত্রায় এক জাতিসত্তায় পরিচিত হতে চান সবাই।