
ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে: ত্রাণমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে দেশের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

লালমনিরহাটে বিএনপির জয়জয়কার; ৪৭ বছর পর সব আসনে ধানের শীষের আধিপত্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Election) সীমান্ত জেলা লালমনিরহাটে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস। দীর্ঘ ৪৭ বছর পর জেলার তিনটি সংসদীয় আসনেই (Three parliamentary seats) নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি (Bangladesh Nationalist Party - BNP)। সর্বশেষ ১৯৭৯ সালের নির্বাচনের পর এ প্রথম জেলাজুড়ে শতভাগ সাফল্য পেল দলটি।

সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ; বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার, ২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) ভোরে শমশেরনগর সীমান্তের সীমানা পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

লালমনিরহাটে সীমান্ত সংক্রান্ত সংবাদ নিয়ে বিজিবির নিন্দা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লালমনিরহাটে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে এ সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশপ্রণোদিত দাবি করে নিন্দা জানানো হয়।

তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরাঞ্চল। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচটি জেলায় (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা) একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
লালমনিরহাটে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আসামী মো. রবিউল ইসলামকে (২৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইঞ্জিন বিকল ট্রেন সরিয়ে নেয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু
প্রায় ৩ ঘণ্টা পর ইঞ্জিন বিকল হওয়া মালবাহী ট্রেন সরিয়ে নেয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল সোয়া ৬ টার দিকে মালবাহী ট্রেনটি ইব্রাহিমাবদ স্টেশনে অন্য এক ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে আনা হয়।

বিপৎসীমার ওপরে তিস্তার পানি প্রবাহ; পানিবন্দি ১০ হাজার পরিবার
লাগাতার বৃষ্টি এবং উজানের দেশ ভারতের ঢলের পানির তোপে পানি বেড়েছে তিস্তা নদীতে। তিস্তা নদীর লালমনিরহাট অংশে আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত পানির প্রবাহ বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে ছিল। আর সকাল ৯টা পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টেও পানির প্রবাহ বিপৎসীমার উপরে রয়েছে।

উজানে ভারী বর্ষণের পূর্বাভাস
মৌসুমী অক্ষরেখা এবং অনুকূল পরিবেশের কারণে রংপুর বিভাগের উত্তরে উজানে আগামী ৬০ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা, সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট এবং মেঘালয় সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদশিকে ফেরত নিলো বিজিবি
পতাকা বৈঠকের মাধ্যমে কাজের সন্ধানে দিল্লি গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রামে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেপ্তার
বিভিন্ন দপ্তরে সরকারি চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজিউন হক সাগর নামের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল (সোমবার, ২১ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।