লেবানন
আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফর, দাবি নাকচ আরব আমিরাতের

আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফর, দাবি নাকচ আরব আমিরাতের

ইরান যুদ্ধের মধ্যেই আবুধাবিতে গোপন সফর করেছেন বেনইয়ামিন নেতানিয়াহু। এমনই তথ্য দিয়ে এক বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তেল আবিবের সঙ্গে এই যোগসাজশ ক্ষমার অযোগ্য বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে লেবাননে ইসরাইলি হামলায় বুধবার ২০ জনের প্রাণহানি হয়েছে।

অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন সরকার

অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন সরকার

আকামাবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিয়েছেন লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে দূতাবাসে নিবন্ধন শুরু করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। প্রথম দিনেই নারী, পুরুষ ও শিশু মিলিয়ে তিন শতাধিক প্রবাসী নিবন্ধন করেছেন। দেশে ফেরার সুযোগ পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশিরা।

লেবাননের মহাসড়কে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ৮

লেবাননের মহাসড়কে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ৮

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি মহাসড়কে চলাচলকারী গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আজ (বুধবার, ১৩ মে) এর এই হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটলো। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবানন ইসরাইলি ড্রোন হামলায় শুভ কুমার দাস ও করিম মিয়া নামে আরও দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় ইসরাইলি হামলায় তারা নিহত হন।

লেবাননে ‘যুদ্ধবিরতি’র মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৩৮০

লেবাননে ‘যুদ্ধবিরতি’র মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৩৮০

লেবাননে গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বিমান ও কামিন কামান হামলায় অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৬

দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে আজ (মঙ্গলবার, ১২ মে)এই তথ্য জানানো হয়েছে।গতকাল (সোমবার, ১১ মে) রাতে দক্ষিণ লেবাননের কাফারদৌনিন শহরে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ; আঞ্চলিক সংঘাতের দায়ে পদত্যাগ দাবি

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ; আঞ্চলিক সংঘাতের দায়ে পদত্যাগ দাবি

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরাইল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্তের দাবিতে নেসেট ভবনের সামনে বিক্ষোভ করেছে শত শত ইসরাইলি। সেদিনের ঘটনার সত্যতা সবার সামনে তুলে ধরার দাবি জানায় তারা। এদিকে, ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক সংঘাতের জন্য নেতানিয়াহু প্রশাসনকে দায়ী করছে ইসরাইলিরা। এর প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভে নামে সাধারণ ইসরাইলিরা।

লেবাননে লাগাতার ইসরাইলি হামলায় নিহত ৩৯

লেবাননে লাগাতার ইসরাইলি হামলায় নিহত ৩৯

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের লাগাতার হামলায় নিহত হয়েছে অন্তত ৩৯ জন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল (শনিবার, ৯ মে) লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১১

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১১

চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবানন জুড়ে ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিমান হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেসামরিক স্থাপনা। এদিকে, ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ লেবাননে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ১৩ টি হামলা চালানোর দাবি করেছে।

লেবাননে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরে পৌঁছেছে

লেবাননে বিমান হামলায় নিহত দিপালীর মরদেহ ফরিদপুরে পৌঁছেছে

লেবাননের বৈরুতে ইজরাইল বাহিনীর বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালীর মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। ফরিদপুরের চরভদ্রাসনের দুর্গম পদ্মা নদী বেষ্টিত শালেপুর গ্রামের বাসিন্দা ছিলেন দিপালী বেগম।

দেশে পৌঁছেছে লেবাননে নিহত প্রবাসী দিপালীর মরদেহ

দেশে পৌঁছেছে লেবাননে নিহত প্রবাসী দিপালীর মরদেহ

লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ এক মাস পর দেশে এসেছে। বিমানবন্দরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। যাদের মধ্যে দিপালীসহ ৬ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে লেবাননকে যুক্ত করতে পারে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে লেবাননকে যুক্ত করতে পারে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তিতে ইরান তাদের মিত্র লেবাননকে অন্তর্ভুক্ত করবে কি না, তা নিয়ে এখন বড় ধরনের কৌতূহল তৈরি হয়েছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আল-মাসরি মনে করেন, ইরান সম্ভবত এমন একটি অনাক্রমণ চুক্তির দাবি জানাবে যাতে আমেরিকার মিত্র ইসরাইলকেও অন্তর্ভুক্ত থাকতে হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।