
অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ
২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত এরমধ্যেই বাস্তবায়িত হয়েছে, এ বাস্তবায়নের হার ৮৩.৪৬ শতাংশ।

ব্যবসাবাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
দেশের ব্যবসাবাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধি করতে নতুন আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

দেশের মানুষ এ ইলেকশনের জন্য মুখিয়ে আছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এ ইলেকশনের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশ উদ্ধার করেছে সেনাবাহিনী: প্রেস সচিব
চব্বিশের গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের প্রায় ৬২ এবং গোলাবারুদের ৫২ শতাংশ সেনাবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (বুধবার, ২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাবিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দুয়েকজন ফেসবুক-ইউটিউবে বিভ্রান্তি ছড়াচ্ছে; তাদের অতীত জানি: প্রেস সচিব
এক দিন আগে বা পরে নয়, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার ও ফেস্টিভ হবে। রেকর্ড টার্ন-আউট হবে এ নির্বাচনে। নির্বাচনের জন্য পরিস্থিতি যথেষ্ট ভালো। দুয়েকজন ফেসবুক, ইউটিউবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের অতীত আমরা জানি।’ আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৯তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন (সামাজিক অবদান উৎসাহিতকরণ) ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে পারবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোট চাইতে পারবে এবং এর জন্য আইনগত কোনো বাধা নেই। আজ (রোববার, ১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান তিনি।

ফেসবুকের কন্টেন্ট নিয়ে মেটা সব সময় সাড়া দেয় না: প্রেস সচিব
নির্বাচনকালীন যেকোনো তথ্য-উপাত্ত প্রচার ও বিবৃতি দেয়ার আগে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ-সংশ্লিষ্ট নেগেটিভ ইস্যুতে ফেসবুক কন্টেন্ট নিয়ে মেটা সব সময় সাড়া দেয় না। আজ (রোববার, ১১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

পীর–আওলিয়ার দেশে কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহর (রহ) মাজার পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়।

‘নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে’
নির্বাচনের বিপক্ষে যারা দ্বিধা ছড়াচ্ছে তাদের প্রোফাইল সরকারের নজরে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।