Recent event
শরিফ ওসমান হাদি
সাংবাদিক আহতের ঘটনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের নিন্দা

সাংবাদিক আহতের ঘটনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের নিন্দা

ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলনে সংঘর্ষ

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় এ সংঘর্ষে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় নিন্দা জানিয়ে আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার।

পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে: অন্তর্বর্তী সরকার

পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে: অন্তর্বর্তী সরকার

পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে আজ শুরু হচ্ছে এনসিপির নির্বাচনি প্রচারণা

তিন নেতার মাজার জিয়ারতের মাধ্যমে আজ শুরু হচ্ছে এনসিপির নির্বাচনি প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) থেকে। তিন নেতার মাজার (শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সৈয়দ নজরুল ইসলাম) ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা। সকাল ১০টা নাগাদ এ প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

হাদি হত্যা: মাস পেরোলেও শ্যুটারসহ মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

হাদি হত্যা: মাস পেরোলেও শ্যুটারসহ মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

মাস পেরিয়ে গেলেও এখনও শরিফ ওসমান হাদি হত্যার শ্যুটার ফয়সাল করিমসহ মাস্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। পরিবারের সদস্যরা বলছেন, খুনিরা এখনও নানাভাবে হুমকি দিচ্ছে তাদের। হাদির সতীর্থরা জানান, মূল আসামিরা গ্রেপ্তার না হওয়া উদ্বেগের। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাকি আসামিদের ধরতে তৎপরতা চলছে।

গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের আড়ালের চেষ্টা করছে: জাবের

গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের আড়ালের চেষ্টা করছে: জাবের

গোয়েন্দা সংস্থাগুলো শরিফ ওসমান হাদির হত্যাকারীদের আড়ালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

হাদি হত্যা মামলা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি ১৫ জানুয়ারি

হাদি হত্যা মামলা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি ১৫ জানুয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। আজ (বুধবার, ৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা: ডিবি

যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা: ডিবি

যুবলীগ নেতা ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ওসমান হাদি হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদি হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ৭ জানুয়ারি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

হাদি হত্যায় জড়িত ফয়সাল-আলমগীরকে গ্রেপ্তারে তৎপর র‌্যাব: মহাপরিচালক

হাদি হত্যায় জড়িত ফয়সাল-আলমগীরকে গ্রেপ্তারে তৎপর র‌্যাব: মহাপরিচালক

শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। আজ (রোববার, ৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।