শিক্ষক
চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, আটক শিক্ষক

চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, আটক শিক্ষক

সিলেটে গভীর রাতে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষককে হাতেনাতে আটক করেছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধুও উত্তরপত্র মূল্যায়নে অংশ নিয়েছিলেন।

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুর; শিক্ষক-অভিভাবককে মারধরের অভিযোগ

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুর; শিক্ষক-অভিভাবককে মারধরের অভিযোগ

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক সাসপেন্ড: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক সাসপেন্ড: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষককে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি কঠোরভাবে তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর; এখনও ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শিক্ষার্থী-স্বজনরা

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর; এখনও ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শিক্ষার্থী-স্বজনরা

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর আজ। গেলো বছরের এই দিন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তে প্রাণ হারান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ ৩৬ জন, যার মধ্যে ২৮ জনই শিক্ষার্থী। বছর পেরুলেও ভয়াবহ দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক, শিক্ষার্থীসহ স্বজন হারানো পরিবারগুলোকে। মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখন কেমন আছেন?

সরকারি হলো বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

সরকারি হলো বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় সরকারি করেছে সরকার। বিদ্যালয়টি এখন থেকে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে।

আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী

আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী

আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজে অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চাঁদপুরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার; ৫ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার; ৫ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় দায়িত্ব অবহেলার দায়ে ৫ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। আজ (বুধবার, ৮ জুলাই) উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র এ ঘটনা ঘটেছে।

শিক্ষকদের প্রশিক্ষণে নতুন কারিকুলাম, আসছে ডিজিটাল নজরদারি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের প্রশিক্ষণে নতুন কারিকুলাম, আসছে ডিজিটাল নজরদারি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলাম পরিবর্তন ও প্রশিক্ষনার্থীদের বাছাইয়ে নতুন প্রক্রিয়া প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় শিক্ষকদের ডিজিটাল নজরদারির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নেয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে নেয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (সোমবার, ৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে ইউজিসি

নিজস্ব সক্ষমতার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষককে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে তারা আরও প্রশিক্ষক তৈরি করবেন এবং পর্যায়ক্রমে দেশের হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষকের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।