
মহাস্থানগড়ে নির্মাণকাজে আপিল বিভাগের স্থিতাবস্থা
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক এলাকায় যেকোনো ধরনের নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মহাস্থানগড় সংরক্ষণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল দায়েরের অনুমতিও দিয়েছেন আদালত।

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন আবেদন দ্রুত নিষ্পত্তির অন্তর্বর্তীকালীন আদেশ হাইকোর্টের
প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আইসিটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্টের বেঞ্চ এই রিট আবেদন শুনানি করে খারিজ করে দেন।

জিয়াউর রহমান হত্যা মামলা: গ্রেপ্তার মোজাফফরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ
৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ট্রাইব্যুনালের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ করেছেন রিটকারী ‘সুশাসনের জন্য নাগরিকের (সুজন)’ আইনজীবী ব্যারিস্টার শরিফ ভূঁইয়া।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রামিসা হত্যা মামলার বিচার শুরুর আদেশ, কাল সাক্ষ্যগ্রহণ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। শুনানির স্বাক্ষ্যগ্রহণ গ্রহণ করা হবে আগামীকাল।

আপত্তি গ্রহণ-শুনানি ছাড়াই বিসিবির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রশ্নবিদ্ধ নির্বাচন
কোনো প্রকার পরিবর্তন ছাড়াই খসড়া তালিকাকেই নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করেছে বিসিবি। তফসিল অনুযায়ী, খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানির তারিখ দেয়া থাকলেও বিগত দুই দিনে বিসিবির প্রধান নির্বাচকের কার্যালয় ছিলো নীরব। প্রশ্নবিদ্ধ এবং ঘাটতি থাকা তালিকা দিয়েই নির্বাচনে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের অব্যাহতি আবেদনের শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির অব্যাহতি আবেদনের শুনানি আজ। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

জুলাই হত্যা মামলায় নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানির দিন ধার্য
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে করা মামলার অভি গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বুধবার, ১৫ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

মালয়েশিয়ায় অপহরণ মামলায় তিন বাংলাদেশির বিচার শুরু, জামিন নামঞ্জুর
মালয়েশিয়ায় এক সহকর্মী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন বাংলাদেশির বিরুদ্ধে আদালতে বিচার শুরু হয়েছে। এ দিন উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীর আবেদন নাকচ করে আসামিদের জামিন নামঞ্জুর করেন আদালত।

দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি ৯ এপ্রিল
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।