শুল্ক কমানো

গাড়ি ও ইস্পাতে শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র; কানাডার সঙ্গে সমঝোতার সম্ভাবনা
যুক্তরাষ্ট্র ও কানাডা একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তি চূড়ান্ত হলে কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গুরুত্বপূর্ণ ধাতুর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিতর্কিত শুল্কের হার অনেকটাই কমে আসতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আলু-পেঁয়াজ ও কীটনাশক আমদানিতে শুল্ক কমালো এনবিআর
দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক থেকে ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে আলুর ওপর প্রযোজ্য ৩ শতাংশ ও পেঁয়াজের ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।