
সঞ্চয়পত্রে অতিরিক্ত উৎসে কর কাটা: বাড়তি টাকা ফেরতের উদ্যোগ সরকারের
সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার ওপর গত ডিসেম্বর ও জানুয়ারিতে নির্ধারিত ৫ শতাংশের বদলে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেয়ার ঘটনা ঘটেছে। এ কারণে বিনিয়োগকারীদের কাছ থেকে যে বাড়তি টাকা কাটা হয়েছে, তা ফেরত দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাইজবন্ড কী, কেন কিনবেন? মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগে কোটিপতি হওয়ার সুযোগ!
সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবলে শুরুতেই মাথায় আসে ঝুঁকি বা লসের ভয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে নিরাপদ এবং উত্তেজনাপূর্ণ বিনিয়োগ মাধ্যম হলো প্রাইজবন্ড (Prize Bond)। মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে আপনিও জিতে নিতে পারেন ৬ লাখ টাকার প্রথম পুরস্কার। সমাজের সব স্তরের মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা (Savings Habit) তৈরির লক্ষ্যে সরকার এই বিশেষ বন্ড চালু করেছে।

প্রাইজবন্ড ১২২তম ড্র: রোববার ভাগ্য বদলাবে বিজয়ীদের, ফল জানুন ঘরে বসেই
মধ্যবিত্তের স্মার্ট সঞ্চয়ের অন্যতম মাধ্যম প্রাইজবন্ডের (Prize Bond) বহুপ্রতীক্ষিত ১২২তম ‘ড্র’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০১ (রোববার, ফেব্রুয়ারি)। ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই ড্র-তে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন এককালীন ৬ লাখ টাকা। প্রতি তিন মাস পরপর অনুষ্ঠিত হওয়া এই লটারিতে মোট ৪৬টি পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল সরকারের
আগের হার বহাল
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এর পরিবর্তে আগের মুনাফার হার বহাল রাখা হবে। আজ (রোববার, ৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে অর্থ বিভাগ। আইআরডি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করে দেয়া হচ্ছে। এই অফিসটি থেকে প্রতিবছর সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডের সেবা নিয়ে থাকে বিপুলসংখ্যক মানুষ।

‘সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না’
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংক টাকা রাখবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ৫ জুলাই) দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

৬ মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন
আগামী ৬ মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। গতকাল (সোমবার, ৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। চলতি বছরের ১ জানুয়ারি সঞ্চয়পত্রের সুদহার ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) নির্ধারণ কার্যকর করা হয়। বর্তমানে এ দুই ক্ষেত্রে সুদহার কমায় পরবর্তী ৬ মাসের জন্য সঞ্চয়পত্রেও মুনাফা হার কমানো হয়েছে। এটি আজ (মঙ্গলবার, ১ জুলাই) থেকে কার্যকর হবে।

দিনাজপুরে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ শহীদের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ মে) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে এসব সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

ফেনীতে জুলাই যোদ্ধাদের অনুদানের চেক ও শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান
ফেনীতে গণঅভ্যুত্থানে আহত 'এ ও বি' ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুকূলে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই আগস্টে শহীদ পরিবারের সঞ্চয় পত্র কেনা সহজ করছে এনবিআর
ব্যক্তি পর্যায়ে সঞ্চয়পত্র কিনতে ৮ থেকে ৯ ধরনের কাগজপত্র প্রস্তুত করতে হয়। এর মধ্যে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার জমা দেওয়ারও বিধান রয়েছে। তবে জুলাই আগস্টে শহীদ পরিবারদের ক্ষেত্রে পদ্ধতিগত আরেকটু সহজ ও নিয়ম শিথিল করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার, ২৮ জুলাই) গণভবনে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন তিনি।

শেষ সহায়ও খরচের খাতায় তুলছে মানুষ
যোগীন্দ্রনাথ সরকারের হারাধনের দশটি ছেলের কবিতাটি প্রায় সবারই জানা। একে একে সব পুত্র হারানোর পর একসময় 'রইলো বাকি এক'। সেই একটিও যখন থাকে না তখন হারাধনের অবস্থা যেন মানুষের যাপিত জীবনের অর্থনীতির সাথে মিলে যায়। মূল্যস্ফীতিতে কাটছাঁট দিতে দিতে এখন মানুষ সেই বিপদের জন্য তুলে রাখা হারাধনের শেষ নির্ভরতা বা সহায়ও যেন ধরে রাখার সক্ষমতা হারাচ্ছে। টিকে থাকার সংগ্রামে শেষ সম্বল সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ।