
ইরানি মদদপুষ্ট মিলিশিয়া নেতা যুক্তরাষ্ট্রে সোপর্দ, আনা হলো সন্ত্রাসের অভিযোগ
যুক্তরাষ্ট্র ও ইউরোপে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় একাধিক হামলার পরিকল্পনার অভিযোগে এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি নামের ওই ব্যক্তিকে বিদেশে আটক করার পর বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ছয়টি অভিযোগ দায়েরের কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাইজেরিয়ায় মার্কিন অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও স্থানীয় বাহিনীর এক যৌথ অভিযানে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’–এর (আইএস) বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনে ‘সহিংসতায়’ জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান
যুক্তরাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে ইরানকে জড়িয়ে করা অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত এসব খবরকে ‘মনগড়া ও নেতিবাচক’ হিসেবে অভিহিত করে একটি বিবৃতি দিয়েছে তারা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাঁ ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশির বিরুদ্ধে যৌথ তদন্তে সম্মত ঢাকা-কুয়ালালামপুর
মালয়েশিয়ায় সম্প্রতি আটক কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে যৌথভাবে তদন্তে সম্মত হয়েছে ঢাকা ও কুয়ালালামপুর। শুক্রবার (১১ জুলাই) কুয়ালালামপুরে আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।

রুটি খাও, না হয় গুলি খাও: পাকিস্তানকে মোদির হুংকার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুংকার দিয়ে বলেন, 'রুটি খাও, না হয় গুলি খাও।' সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে, ভারতের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে ইরানের সহায়তা চেয়েছে পাকিস্তান। কাশ্মীর ও পানি চুক্তি নিয়ে ভারতকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ভারত কি পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে?
সেনাবাহিনীকে ফুল অপারেশনাল ফ্রিডম প্রদান
পেহেলগাম হামলায় জড়িতদের নিশ্চিহ্ন করতে চলমান সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে এবার ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা বা ফুল অপারেশনাল ফ্রিডম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন থেকে হামলার লক্ষ্যবস্তু, অভিযানের ধরণ ও সময় এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন ভারতীয় সেনারা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সূত্র বলছে, রাষ্ট্রের উচ্চপর্যায়ের এই বৈঠক ইঙ্গিত দেয়, পাকিস্তানের সাথে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত।

ইউরোপ ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ভারত-অস্ট্রিয়া
ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আবারও কথা বললেন নরেন্দ্র মোদি। অস্ট্রিয়ায় সফরে ইউরোপ ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে দু'দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।